বাংলায় বাড়ছে নারী-শিশু পাচার, সঙ্গে বাল্যবিবাহ, উদ্বেগ প্রকাশ হাইকোর্টের
বাংলায় বাড়ছে নারী-শিশু পাচার, সঙ্গে বাল্যবিবাহ, উদ্বেগ প্রকাশ হাইকোর্টের
করোনা আবহে রাজ্যে তুলনামূলকভাবে বেড়ে যাওয়া বাল্যবিবাহ, নারী ও শিশু পাচার, শিশুদের উপর যৌন হেনস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এর কারণ জানতে প্রতিটি জেলার পুলিশ সুপারকে তদন্ত করে খতিয়ে দেখে মামলার পরবর্তী শুনানিতে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

পাশাপাশি, রাজ্যের নারী নির্যাতন ও শিশু পাচার সংক্রান্ত অভিযোগ থাকলে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ২ জুলাই।
এদিন রাজ্যের দেওয়া হলফনামায় কিছু বিষয় উল্লেখ করে রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে আদালত জানতে চায় আদালত।
পাশাপাশি, কোচবিহারের একটি বিষয় নিয়ে পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ। এছাড়াও কুচবিহারের পার্শ্ববর্তী জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা, কালিংপংয়ের মতো জেলাগুলিতে নারী পাচারের অবস্থান কি তা জানতে চেয়ে মামলার পরবর্তী শুনানি তে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
অন্যদিকে, জেলা জাস্টিস জুভেনাইল বোর্ডের জেলা ভিত্তিক পরিকাঠামো নিয়ে উষ্মা প্রকাশ করেন ডিভিশন বেঞ্চের বিচারপতি। কারণ যেখানে শিশুদের বিচারের পরিকাঠামো খুবই দুর্বল।
তবে এনিয়ে ডিভিশন বেঞ্চকে রাজ্যের তরফ এডভোকেট জেনারেল আশ্বস্ত করেন খুব শীঘ্রই এ নিয়ে রাজ্য ব্যবস্থা নেবে। মামলার পরবর্তী শুনানিতে এডভোকেট জেনারেল সাথে ভিডিও কনফারেন্সে জেলা শিশু সুরক্ষা কমিটি অনলাইনে থাকতে নির্দেশ দিয়েছে আদালত।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications