ভুল চিকিৎসায় মরণাপন্ন মেয়ের স্বাস্থ্য রিপোর্ট তলব হাইকোর্টের

ভুল চিকিৎসায় মরণাপন্ন মেয়ের স্বাস্থ্য রিপোর্ট তলব হাইকোর্টের

ভুল চিকিৎসায় মরণাপন্ন একটি মেয়ের শারীরিক অবস্থা জানতে চেয়ে আলিপুরদুয়ারের সিএমওএইচ কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে সিএমওএইচকে এই রিপোর্ট পেশের নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণান ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
পাশাপাশি এদিনের মধ্যেই বেআইনিভাবে এই বেসরকারি হাসপাতালে চিকিৎসার ফলে ক্ষতিগ্রস্থ ও স্বরিরিক প্রতিবন্ধী ছাত্রীকে সু চিকিৎসার বন্দোবস্ত করতে হবে সিএমওএইচকে। মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার।

ভুল চিকিৎসায় মরণাপন্ন মেয়ের স্বাস্থ্য রিপোর্ট তলব হাইকোর্টের

২০১৫ সালের ২৭ জুলাই অস্ত্রোপচারের পরে তখন সদস্য মাধ্যমিক দেওয়া ওই ছাত্রী জান্নাতুন ফিরদৌসিকে ভুল চিকিৎসায় পঙ্গু হয়ে পড়ে বলে অভিযোগ। যে মেয়ে সাইকেল চালিয়ে রোজ স্কুলে যেত, পড়াশোনা করত আড়াই বছর ধরে সে পঙ্গু অবস্থায় বীর পাড়া হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘ দিন চিকিৎসার কোনও উন্নতি না হওয়ায় তাকে নিয়ে বিপাকে পড়েন পরিবারের লোকেরা। তাঁকে সুস্থ করতে জেলা স্বাস্থ্য দফতর থেকে প্রশাসনিক প্রতিনিধি অনেকের কাছেই ছুটেছেন জান্নাতুন এর বাবা আমজাদ আলি।

কিন্তু কোনও কাজ হয়নি। এমনকী অভিযোগ, প্রতি মূহূর্তেই নার্সিংহোম থেকে চলে যেতে চাপ দেওয়া হচ্ছিল। জেলা স্বাস্থ্য দফতরের সাড়া না-পেয়ে পরিচিতদের নিয়ে গিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষকে চাপ দিলে তবে তারা জান্নাতুনকে রাখতে বাধ্য হয়েছে। সেই থেকে প্রায় আড়াই বছর ধরে নার্সিংহোমে রয়েছে জান্নাতুন।

পরে জান্নাতুনের পরিবারের পাশে দাঁড়ায় জেলা লিগ্যাল এড ফোরাম। শিশু পাচার-সহ শিশুদের চিকিৎসায় বিভিন্ন অনিয়ম নিয়ে জন স্বার্থে মামলা করা হয়। তার মধ্যে জান্নাতুনের বিষয়টিও ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+