রামপুরহাট হত্যাকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ হাইকোর্টের, আজই জরুরি ভিত্তিতে শুনানি
রামপুরহাট হত্যাকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ হাইকোর্টের, আজই জরুরি ভিত্তিতে শুনানি
রামপুরহাটের বগটুই গ্রামে অগ্নিদগ্ধ হয়ে ৮জনের মৃত্যুর ঘটনার স্বতোঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকতা হাইকোর্ট। গতকালই আদালত জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছিল। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বুধবার সকালে মামলা গ্রহণ করার অনুমতি দেন। তারপরেই মামলা গ্ৃহীত হয়। এবং আজই জরুরি ভিত্তিতে দুপুর ২টো মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

হাইকোর্টে মামলা গ্রহণ
রামপুরহাটের বগটুই গ্রামে হত্যাকাণ্ডের স্বতোঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। গতকাল বিজেপির পক্ষ থেকে জনস্বার্থ মামলা করার অনুমতি চাওয়া হয়েছিল। বুধবার হাইকোর্টে খোলার পরেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং সরকারি কৌঁসুলিকে এজলাসে ডেকে পাঠান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। রামপুরহাট কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের কথা জানিয়ে দেন তিনি। প্রধান বিচারপতি বলেছেন, 'এই ধরনের ঘটনা জঘন্য অপরাধ। অবিলম্বে তদন্ত করা উচিত। ১০টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হল। ঘরবন্দি করে মানুষকে পুড়িয়ে মারা হল। এই ধরনের ঘটনার পিছনে যারা আছে তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার।' বুধবার দুপুর ২টোতেই মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে।

আজও থমথমে বগটুই গ্রাম
মঙ্গলবার গ্রামের ১০ থেকে ১২টি বাড়িতে অগ্নিসংযোগ ঘটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল কমপক্ষে ৮ জনকে। সেই ঘটনার পর থেকে উত্তাল রাজ্য রাজনীতি। আজও থমথমে গোটা গ্রাম। অগ্নিদগ্ধ হয়ে মৃত ৮ জনের দেহ সৎকার করা হয়েছে গতকাল রাতেই। এখনও পর্যন্ত এই ঘটনায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের উপ পঞ্চায়েত প্রধানকে বোমা মেরে হত্যার পরেই উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের বগটুই গ্রাম। তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দাবি করেছিলেন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। যদিও সিট প্রাথমিক তদন্তে জানিয়ে দেয়
যে আগুন লাগানো হয়েছিল।

বগটুই গ্রামে ফরেন্সিক দল
বগটুই গ্রামে পৌঁছে গিয়েছে ফরেন্সিক দল। ঘটনাস্থ থেকে নমুনা সংগ্রহ করবেন তাঁরা। ধৃতদের আজ আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে সিপিএমের প্রতিনিধি দল। মহম্মদ সেলিমের নেতৃত্বে পরিদর্শনে গিয়েছিলেন সেখানে। প্রথমে পুলিশ তাঁকে আটকালেও পরে তাঁকে যেতে দেওয়া হয়। মহম্মদ সেলিম দাবি করেেছন এই ঘটনায় তাঁর আত্মীয় মারা গিয়েছেন। অপরাধীকে আড়াল করতে চাইছে রাজ্য সরকার এমনই অভিযোগ করেছেন তিনি।

মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি রাজ্যপালের
রামপুরহােটর বগটুই গ্রামের ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি তীব্র নিশানা করে মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি লিখেছেন। চিঠিতে রাজ্যপাল লিখেছেন,'এমন ঘটনা ঘটবে আর আমি রাজভবনে চুপ করে থাকব, তা হয় না । আপনি বলেছেন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রাজ্য সব সময় শান্তিপূর্ণ, এই দাবি হাস্যকর। ষড়যন্ত্রের কথা বলে আপনি অপরাধীদের আড়াল করতে চাইছেন। তদন্তে অপরাধীদের খুঁজে বার করা নিয়ে আপনার আশ্বাস বাস্তববর্জিত। রাজনীতির খাঁচায় বন্দি তদন্তের উপর কোনও আস্থা নেই'












Click it and Unblock the Notifications