Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিয়োগ-দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিচারপতি গাঙ্গুলির পাশে আরও এক! জঞ্জাল 'শিক্ষক' সাফের ডাক বিচারপতি বসুর

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এদিন পাশে পেলেন আরও এক বিচারপতিকে। এদিন নিয়োগ দুর্নীতি নিয়ে জমা পড়া সিবিআই রিপোর্ট দেখে বিচারপতি বিশ্বজিৎ বসু মন্তব্য করেন ভয়ঙ্কর পরিস

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এদিন পাশে পেলেন আরও এক বিচারপতিকে। এদিন নিয়োগ দুর্নীতি নিয়ে জমা পড়া সিবিআই রিপোর্ট দেখে বিচারপতি বিশ্বজিৎ বসু মন্তব্য করেন ভয়ঙ্কর পরিসংখ্যান। জঞ্জাল শিক্ষকদের সাফাইয়ের ডাক দিয়েছেন তিনি।

বিষ্ময়প্রকাশ করেছিলেন জাস্টিস গাঙ্গুলি

বিষ্ময়প্রকাশ করেছিলেন জাস্টিস গাঙ্গুলি

এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার সিবিআই বেআইনিভাবে চাকরি প্রাপকজের তালিকা পেশ করেছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে। যা দেখে তিনি বিষ্ময় প্রকাশ করে বলেছিলেন, এইভাবে যাঁরা নিযুক্ত হয়েছেন, তাঁরা নিজেরা সরে পড়লেই ভাল। না হতে তিনি সবাইকে চাকরি থেকে বের করে দেবেন। আর এই মামলা চলাকালীন তাঁরা অন্য কোনও জায়গায় চাকরির জন্য আবেদনও করতে পারবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন।

 ভয়ঙ্কর পরিসংখ্যান

ভয়ঙ্কর পরিসংখ্যান

এদিন বিচারপতি বিশ্বজিৎ বসুর ঘরে সিবিআই-এর রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্ট দেশে বিচারপতি বসু বিষ্ময় প্রকাশ করেন। তিনি বলেন, এ তো হিমশৈলের চূড়ামাত্র। তিনি বলেছেন, গোটা হিমশৈল জলের নিচে রয়েছে। তবে একের পর এক যা পরিসংখ্যান উঠে আসছে তা ভয়ঙ্কর বলেও মন্তব্য করেন তিনি।
বুধবারই সিবিআই তাদের রিপোর্টে জানিয়েছিল, অন্তত ৮১৬৩ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। এর মধ্যে নবম-দশমে ৯৫২ জন, একাদশ-্হাদশে ৯০৭ জন, গ্রুপ সি ৩৪৮১ এবং গ্রুপ ডিতে ২৮২৩ জনকে নিয়োগ করা হয়েছে। তল্লাশিতে পাওয়া গার্ড ডিস্ক থেকে এই প্রমাণ পাওয়া গিয়েছে বলেও জানিয়েছিল সিবিআই।

আবর্জনা পরিষ্কার করার ডাক

আবর্জনা পরিষ্কার করার ডাক

শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অবৈধ উপায়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অনেকেই চাকরি পেয়েছেন বলে অভিযোগ। এব্যাপারে মন্তব্য করতে গিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন করেন, এইসব শিক্ষকরা সমাজ গড়বেন? তিনি বলেন, ভবিষ্যতে ছাত্ররাই শিক্ষকদের দিকে আঙুল তুলে শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। বিচারপতি বসু বলেন, এর শেষ কোথায় তা তিনি জানেন না। তবে শিক্ষকের নামে যেসব আবর্জনা রয়েছে তা পরিষ্কার করতে গোটা প্যানেলই খারিজ করা উচিত। এছাড়াও সরকারি নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ উপায়ে নিযুক্ত ব্যক্তিরা যাতে অংশ নিতে না পারে তা নিশ্চিত করা উচিত। প্রসঙ্গত বেআইনিভাবে যাঁরা নিযুক্ত হয়েছেন, তাঁদের সবাইকে স্বেচ্ছায় পদত্যাগের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

দুর্নীতিবাজদের হুঁশিয়ারি

দুর্নীতিবাজদের হুঁশিয়ারি

পাশাপাশি তিনি এই নিয়োগ দুর্নীতে যুক্তদেরও হুঁশিয়ারি দেন। তিনি বলেন. দুর্নীতিবাজদের পল ভুগতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই শুরু করেছেন, সেই লড়াইয়ের পাশে তিনি রয়েছেন বলেও জানিয়েছেন বিচারপতি বিশ্বজিত বসু। সমাজকে কলুষিতমুক্ত করার লড়াইয়ে তাঁরা সামিল বলেও মন্তব্য করেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+