অমিত শাহের কলকাতায় সফরের দিনেই শহরে জিতেন্দ্র, কোন পথে এগোচ্ছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক
অমিত শাহের কলকাতায় সফরের দিনেই শহরে জিতেন্দ্র, কোন পথে এগোচ্ছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক
বৃহস্পতিবার দল ছেড়েছেন জিতেন্দ্র তিওয়ারি। তার পরের দিনই কলকাতায় থাকার কথা ঘোষণা করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। তিনি জানিয়েছেন আপাতত কলকাতাতেই পরিবারের সঙ্গে থাকবেন। তবে অমিত শাহের কলকাতায় আসার দিনই জিতেন্দ্রর কলকাতা সফর নিজে জল্পনার পারদ চড়তে শুরু করেছে। যদিও বিধায়ক জানিয়েছেন তিনি এখন পুরনো পেশায় আবার ফিরে যেতে চান। তবে তার আগে কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলে জানিয়েছেন জিতেন্দ্র।

কলকাতায় জিতেন্দ্র
অমিত শাহ কলকাতায় আসছেন শুক্রবার। রাতে তিনি কলকাতায় আসবেন। তার আগেই কলকাতায় পৌঁছে যাবেন পাণ্ডবেশ্বরের বিদ্রোহী বিধায়ক দলত্যাগী তৃণমূল কংগ্রেস নেতা জিতেন্দ্র তিওয়ারি। ইতিমধ্যেউ কলকাতার পথে পাড়ি দিয়ে দিয়েছেন। বিকেলের মধ্যেই শহরে পৌঁছে যাবেন। অমিত শাহের সফরের সময়ে জিতেন্দ্রর কলকাতায় থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার শুভেন্দুর দল ছাড়ার পরেই তৃণমূল কংগ্রেস ছাড়েন জিতেন্দ্র তিওয়ারি।

নিরাপত্তা কমল জিতেন্দ্র
দল ছাড়ার পরেই পাণ্ডবেশ্বরের বিধায়কের নিরাপত্তা কমানো হল। গতকাল রাজ্য সরকারের বিরুদ্ধে আসানসোলে অনুন্নয়নের অভিযোগ তুলে পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তারপরেই পাণ্ডবেশ্বরে বিধায়কের অফিস দখলের অভিযোগ ওঠে। সঙ্গে সঙ্গে সেই ঘটনা সুব্রত বক্সিকে ফোন করে জানান জিতেন্দ্র এবং তারপরেই তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তা কমিয়ে দেওয়া হয় বিধায়কের।

বিজেপি যোগ নিয়ে জল্পনা
তৃণমূল কংগ্রেস ছাড়ার পরেই জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও জিতেন্দ্র তিওয়ারি দাবি করেছেন তিনি এখনও বিজেিপতে যাওয়া নিয়ে কোনও িসদ্ধান্ত নেননি। আপাতত নিজের পুরনো পেশাতে ফিরতে চান তিনি। তার আগে পরিবারের সঙ্গে সময় কাটাতেই কলকাতায় আসছেন জিতেন্দ্র। এমনই দাবি করেছেন বিধায়ক।












Click it and Unblock the Notifications