Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় আইএসএফ, হাইকোর্টে মামলা

আগামী ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তারা সভা করতে চায়। এই মর্মে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিধায়ক নওশাদ সিদ্দিকীর দল।

পুলিশের কাছে সেই সভা করার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ সেই অনুমতি দিচ্ছে না। এই কথা আদালতে জানানো হয়েছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই বিষয়ে আবেদন জানানো হয়। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা উঠেছে। আগামী কাল বুধবার এই মামলার শুনানি।

Calcutta High Court

ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি পুলিশ দিচ্ছে না। পুলিশের বক্তব্য, গত বছর ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে আইএসএফের সভা ছিল। সেই সভায় গণ্ডগোল হয়। ধর্মতলা চত্বরে আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছিল। সেই কারণেই এবার কড়া নিষেধাজ্ঞা রয়েছে। আইন শৃঙ্খলার অবনতি হোক কোনওভাবেই চাইছে না প্রশাসন। সেজন্যই আইএসএফকে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে দেওয়া হচ্ছে না।

বিচারপতি জয় সেনগুপ্ত আইনজীবীকে প্রশ্ন করেন। ওই এলাকায় আর কোনও সভা হয় কী না? মামলাকারীর আইনজীবী উত্তরে জানিয়েছেন, ওই জায়গায় প্রতি বছর তৃণমূল কংগ্রেস ২১ জুলাই শহিদ সভা করে। বিজেপিও সেখানে সম্প্রতি সভা করেছে।

ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতি বছর সভা করে তৃণমূল কংগ্রেস। গত বছর বিজেপি সেখানে সভা করার অনুমতি চায়। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয় না। এরপর কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্য বিজেপি।

কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চে রাজ্য ধাক্কা খায়। বিজেপিকে সভা করতে দিতে হবে। এই নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বিজেপি সভা করেছিল নভেম্বর মাসের শেষ দিকে। প্রশ্ন উঠেছিল ২১ জুলাই তৃণমূল সভা করে। তাহলে অন্যরা কেন সভা করতে পারবে না?

ভিক্টোরিয়া হাউসের সামনে এবার আইএসএফ সভা করার অনুমতি চেয়েছে। সেই অনুমতি কি তারা পাবে?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+