জলাশয় বুজিয়ে বেআইনি নির্মাণে কড়া হাইকোর্ট, এক লক্ষ টাকা জরিমানা কলকাতা পুরসভার
কলকাতা পুরসভা এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে ভর্ৎসিত হল। শহরে জলাশয় বুজিয়ে সাত তলা বাড়ি কীভাবে বানানো হচ্ছে? কেন কিছু জানে না কলকাতা পুরসভা? সেই প্রশ্ন করেছে হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ক্ষুব্ধ ঘটনায়। এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে কলকাতা পুরসভাকে।
কলকাতায় জলাশয় ভরাট করার বিস্তর অভিযোগ আছে। সেই অভিযোগে মামলাও চলছে বহু সময় ধরে। আদালত কঠিন নির্দেশ দেওয়া পরও কেন পুরসভা সঠিক ভূমিকা পালন করে না? সেই প্রশ্ন উঠেছে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলা চলছিল।

সেখানেই প্রধান বিচারপতি ক্ষুব্ধ হন। কলকাতায় কত জলাশয় আছে? জানতে চান প্রধান বিচারপতি। জলাশয়ের সংখ্যা পুরসভা জানে না! এটা হতে পারে? কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এই ঘটনা মেনে নেওয়া যায় না। আদালত কাউকে ছাড়বে না। এই কথাও বলেছেন তিনি।
জলাশয় নিয়ে সঠিক তথ্য নেই কেন? ডিজিটাইজেশনের যুগে এই বিষয় মানা যায় না। জলাশয় অন্য কেউ ব্যবহার করছে৷ অন্য কাউকে পাট্টা দেওয়া হচ্ছে৷ বেআইনি নির্মাণ হচ্ছে৷ এগুলো মেনে নেওয়া যায় না। এমনই বক্তব্য প্রকাশ করেছে ডিভিশন বেঞ্চ।
রাজ্যের তরফে আইনজীবী জানান, এফআইআর করা হয় এইসব ক্ষেত্রে। এক হাজারের বেশি এফআইআর করা হয়েছে। কলকাতা পুরসভা ব্যবস্থা নিচ্ছে। যদিও এই কথায় তেমন খুশি হয়নি ডিভিশন বেঞ্চ। কেবল এফআইআর করলে কিছু হয় না। বেআইনি নির্মাণ কেন ভাঙা হচ্ছে না? সেই প্রশ্ন করা হয়েছে এজলাসে।
২০১৪ সাল থেকে মামলা চলছে৷ শুধুই সময়ের অপচয় চলছে। এমন হতে পারে না। কলকাতা হাইকোর্ট পুরকর্মীদের বিরুদ্ধে স্বত:প্রনোদিত মামলা করবে। এমন কথাও আদালত হুঁশিয়ারি দিয়েছে। আদালত কলকাতা পুরসভার প্রতি আস্থা হারিয়েছে। সেজন্য এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কলকাতার মেয়রের প্রতিও কড়া বার্তা দেওয়া হয়েছে।
শহরকে রক্ষা করতে, আগামী প্রজন্মের কাছে শহরকে ঠিক রাখতে কঠিন হবে আদালত। এই ইঙ্গিত দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications