চূড়ান্ত অপমান করা হয়েছে, কার্নিভাল নিয়ে বিস্ফোরক রাজ্যপাল! অভিযোগ ওড়াল সরকার

কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে বিস্ফোরক রাজ্যপাল জগদীপ ধনকর। তাঁর অভিযোগ কার্নিভালে তাঁকে অপমান করা হয়েছে।

কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে বিস্ফোরক রাজ্যপাল জগদীপ ধনকর। তাঁর অভিযোগ কার্নিভালে তাঁকে চূড়ান্ত অপমান করা হয়েছে। তিনি মর্মাহত বলেও জানিয়েছেন রাজ্যপাল। অভিযোগ উড়িয়ে সরকার জানিয়েছেন, রাজ্যপালের মন্তব্য দুর্ভাগ্যজনক।

রাজ্যপালকে 'ব্ল্যাক আউট'

রাজ্যপালকে 'ব্ল্যাক আউট'

এদিন রাজ্যপাল অভিযোগ করেন, দুর্গা পুজোর কার্নিভালে তিনি ৪ ঘন্টা বলেছিলেন। কিন্তু তাঁকে ব্ল্যাক আউট করা হয়েছিল। কোথাও তাঁকে দেখানো হয়নি। তাঁর নাম উল্লেখ পর্যন্ত করা হয়নি। এমনটাই অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। কার্নিভালে তাঁকে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়েছে বলেও অভিযোগ। তিনি মর্মাহত বলেও জানিয়েছেন। বিষয়টিকে পশ্চিমবঙ্গের অপমান বলে বর্ণনা করেছেন রাজ্যপাল।

রাজ্যপালের জন্য আলাদা মঞ্চ

রাজ্যপালের জন্য আলাদা মঞ্চ

প্রসঙ্গত কার্নিভালে রাজ্যপালের জন্য আলাদা মঞ্চ করা হয়েছিল। রাজ্যপাল বলেছেন, তিনি রাজ্যের মানুষকে জানাতে চান সেদিন তাঁর সঙ্গে ঠিক কী ব্যবহার করা হয়েছিল।

চোখে জল এসে যাওয়ার মতো পরিস্থিতি

চোখে জল এসে যাওয়ার মতো পরিস্থিতি

রাজ্যপাল বলেছেন, পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে চোখে জল এসে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান, রাজ্যের প্রথম নাগরিক। সেখানে তাঁর সঙ্গে কেন এমন আচরণ তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল।

আগেও রাজ্য-রাজ্যপাল বিরোধ

আগেও রাজ্য-রাজ্যপাল বিরোধ

তবে কার্নিভালই শুধু নয়, যাদবপুর বিশ্বিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহ করার ঘটনা নিয়ে রাজ্য ও রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে এসে পড়েছিল। মুখ্যমন্ত্রীর বারণ সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাবুল সুপ্রিয়কে উদ্ধারে যাদবপুর পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল।

রাজ্যপালের মন্তব্য দুর্ভাগ্যজনক, বললেন পরিষদীয় মন্ত্রী

রাজ্যপালের মন্তব্য দুর্ভাগ্যজনক, বললেন পরিষদীয় মন্ত্রী

কার্নিভাল নিয়ে রাজ্যপালের মন্তব্য দুর্ভাগ্যজন। মন্তব্য করেছেন পরিষদীয় মন্ত্রী তাপস রায়। তিনি আরও বলেন, এই রাজ্যপাল প্রচার পছন্দ করেন। তাই তিনি এসব কথা বলছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+