ফের আর জি কর! চিকিৎসা না পাওয়ার অভিযোগ, রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, বিক্ষোভ পরিবারের
আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠে এলো। মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যু ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

মৃত ওই বৃদ্ধার নাম জৈবুন নিশা। বয়স ৬৫ বছর। বেলগাছিয়ার বাসিন্দা ওই মহিলা। পরিবারের দাবি যে, তাঁকে রাত ৮টা নাগাদ ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। অভিযোগ যে, গুরুতর অবস্থায় থাকার সত্ত্বেও দীর্ঘ অনেক সময় কোনও চিকিৎসক তাঁকে দেখেননি। প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় ধরে তিনি বিনা চিকিৎসায় পড়ে ছিলেন।
পরিবারের দাবি যে, সেই সময় ইউনিটে একজন চিকিৎসক ছিলেন। তাও তিনি রোগীকে দেখেননি। পরে কয়েকজন জুনিয়র ডাক্তার আসে, কিন্তু ততক্ষণে অবস্থার অবনতি ঘটে যায়। শেষ পর্যন্ত রাত সাড়ে ৯টা নাগাদ মৃত্যু হয় ওই বৃদ্ধার।
তারপরেই হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন ওই বৃদ্ধার আত্মীয়স্বজন এবং স্থানীয়রা। হাসপাতালের পরিষেবা এবং নিরাপত্তার ব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়।
খবর পাওয়ার পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বেশ কিছুক্ষণ সময় লাগে।
মৃত ওই বৃদ্ধার পরিবার চিকিৎসায় অবহেলার পূর্ণ তদন্ত দাবি করেছে। তবে এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনোরকমের বক্তব্য পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications