RG Kar Hospital: ১৩ ঘণ্টারও বেশি সময় জেরা, বিধ্বস্ত সন্দীপ ঘোষ! পিছনের দরজা দিয়ে বার করা হল প্রাক্তন অধ্যক্ষকে
RG Kar Hospital: ১৩ ঘণ্টারও বেশি সময় জেরা, একেবারে বিধ্বস্ত আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। একেবারে কেন্দ্রীয় নিরাপত্তায় তাঁকে সিজিও কমপ্লেক্সে'র পিছনের দরজা দিয়ে বার করা হল তাঁকে। বের হওয়ার সময় এদিন কোনও মন্তব্যই করেননি।
একেবারে গম্ভীর মুখে বেরিয়ে যান প্রাক্তন অধ্যক্ষ। নতুন করে ফের তাঁকে সিবিআই ডাকবে কিনা তা নিয়েও কোনও মন্তব্য করেননি। তবে সিবিআই সূত্রে খবর, খুব শীঘ্রই ফের একবার সন্দীপ ঘোষকে তলব করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নতুন করে আরও বেশ কিছু নথিও চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে (RG Kar Hospital)।

ঘটনার তদন্তে শুক্রবার তলব করা হলেও হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। এরপর দুপুরে একেবারে মাঝ রাত থেকে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কার্যত আটক করে নিয়ে যায় সিবিআই। গোটা রাত জুড়ে তাঁকে জেরা করেন তদন্তকারীরা। ভোররাতে সাংবাদিকদের নজর এড়িয়ে সন্দীপবাবুকে বার করে দেওয়া হয়।
এরপর আজ শনিবার সকালে ফের একবার সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান। এরপর থেকে আজ দফায় দফাত ১৩ ঘণ্টা জেরা করা হয়। সূত্রের খবর, সিবিআই একাধিক প্রশ্নের উত্তর জানতে চান সন্দীপবাবুর কাছে। বিশেষ করে ঘটনার মুহূর্তে তাঁর ভূমিকা বিশেষ ভাবে খতিয়ে দেখেন আধিকারিকরা। এমনকি যে জায়গা ভাঙা হয়েছে তা নিয়েও প্রশ্ন করা হয় বলে খবর।
কেন রাতারাতি জরুরি বিভাগের একটি অংশ সংস্কারের প্রয়োজন হয়ে পড়ল? তা নিয়েও সন্দীপের কাছে সিবিআই আধিকারিকরা জানতে চান বলে জানা যাচ্ছে। অন্যদিকে আজ শনিবার সকাল থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে একেবারে ত্রিমুখী তদন্ত চালান সিবিআই আধিকারিকরা। একদিকে তদন্ত চলে আরজি কর হাসপাতালে।
অন্যদিকে ধৃত সঞ্জয়ের বাড়ি এবং পুলিশ ব্যারাকেও তদন্ত চালান আধিকারিকরা। একই সঙ্গে এদিন বেশ কয়েকজন চিকিৎসক এবং পুলিশ কর্মীকেও সিবিআই জেরা করেন বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications