আলুর দাম নিয়ন্ত্রণে আনতে শহরের বিভিন্ন বাজারে হানা
আলুর দাম নিয়ন্ত্রণে আনতে শহরের বিভিন্ন বাজারে হানা
এ যেন মরার উপরে খাড়ার ঘা। করোনা পরিস্থিতিতে বেড়েই চলেছে আলুর দাম। বৃহস্পতিবার কলকাতা শহরের বিভিন্ন বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি) আধিকারিকরা পরিদর্শন করেছেন। এদিন কলকাতা পুলিশের ইবির এক আধিকারিক জানিয়েছেন, খুচরো বাজারে আলুর দাম কত রাখা হয়েছে। সেই বিষয়ে খুচরো বাজারে তদন্তে করে দেখা হয়েছে।

পাশাপাশি রাজ্য সরকারের নির্দেশ পালন করতে বলা হয়েছে।
কিছু বাজারে আলুর বিক্রেতারা অত্যাধিক মূল্যে আলু বিক্রি করছেন, সেই খবর সরকারের কাছে এসেছে। যাতে তারা ঠিকঠাক দাম নেন সেই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এরপরেও যদি কোন দোকানদার আলুর দাম বেশি নেন, তাহলে সরকারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications