ভবানীপুর ৭৫ পল্লীর পুজোর অন্দরমহলের ছবি একনজরে
ভবানীপুর ৭৫ পল্লীর পুজোর অন্দরমহলের ছবি একনজরে
প্রতিবারই ভবানীপুর ৭৫ পল্লীর পুজোর শারদ ভাবনায় থাকে অনন্যতা গন্ধ। এবছরের পুজো ভাবনাও তার থেকে কিছু আলাদা নয়। এবারে ভবানীপুর ৭৫ পল্লীর শারদ ভাবনায় রয়েছে সুস্থ পৃথিবীর আহ্বান। করোনার জেরে যেখানে গোটা বিশ্ব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, সেখানে এমন ভাবনা বেশ প্রাসঙ্গিক।

করোনার নিউ নর্মালের আবহে ঘরবন্দি থেকে প্রতিদিনের উদ্বেগ, আশঙ্কাই যেন নিত্যদিনের সঙ্গী। সেই মন খারাপের ভাবনাকে সরিয়ে একদিন সুস্থ পৃথিবী মানুষের কাছে ধরা দেবে বলে আশা । সেই আশার জায়গা থেকেই করোনার আবহে এবার ভবানীপুরের ৭৫ পল্লীর শারদ ভাবনা সুস্থ পৃথিবী। প্রসঙ্গত, পুজোর আগে গত কয়েক সপ্তাহে করোনায় দেশে আক্রান্তের সংখ্যা দৈনিক ১ লাখের অঙ্কের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এরপর থেকে তা নামতে শুরু করে। তেমন এক আবহে এবার অন্য রকমের পুজো।

প্রসঙ্গত, ষষ্ঠীর দিন ২২ অক্টোবর দেশে করোনা সংক্রমণের সংখ্যা ৭৭ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এদিন সকাল ১০টা পর্যন্ত তা পৌঁছে গিয়েছে, ৭৭,০৬, ৯৪৬-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫,৮৩৯ জন। মৃত্যু হয়েছে ৭০২ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,১৬, ৬১৬ -তে। । দেশে মৃত্যুর হার ১.৫১ শতাংশ।

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে












Click it and Unblock the Notifications