দেশবন্ধু ও নেতাজির স্মৃতি বিজড়িত ওয়েলিংটন স্কোয়ারের চন্দ্র পরিবারের পুজো
স্বনামধন্য আইনজীবী গণেশ চন্দ্র চন্দ্র এই বাড়ির পুজো শুরু করেছিলেন ১৮৭৭ সালে ওয়েলিংটন স্কোয়ারে। গণেশ চন্দ্র চন্দ্রের নামেই গণেশচন্দ্র এভিনিউ।
অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে নদিয়া থেকে কলকাতায় এসেছিলেন পূর্বপুরুষরা। স্বনামধন্য আইনজীবী গণেশ চন্দ্র চন্দ্র এই বাড়ির পুজো শুরু করেছিলেন ১৮৭৭ সালে ওয়েলিংটন স্কোয়ারে। বর্তমান ঠিকানা ২৩ নির্মলচন্দ্র স্ট্রিট। গণেশ চন্দ্র চন্দ্রের নামেই গণেশচন্দ্র এভিনিউ। গণেশ চন্দ্র চন্দ্রের পৌত্র নির্মল চন্দ্র ছিলেন বাংলার প্রথম সারির রাজনৈতিক নেতা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসুসহ অনেকেই এই বাড়ির পুজোয় এসেছিলেন। এই বাড়িতে বিভিন্ন সময়ে এসেছিলেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, আবুল কালাম আজাদও।

এই বাড়ির অন্যতম কৃতি সন্তান প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র চন্দ্র। একসময় তিনি নিজে বসে থেকে এই বাড়ির পুজোর তদারকি করতেন। ঠাকুরদালানের জন্যও চন্দ্রবাড়ি বিখ্যাত। সেই যুগের প্রখ্যাত স্থপতি শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায়ের তৈরি নকশায় এই বাড়ির ঠাকুরদালান। তবে তা একটু অন্য রকমের। পূর্বমুখি সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকে উত্তর দক্ষিণ আড়াআড়ি উঠোন। এই উঠোনের উত্তর দিকে ভারতীয় স্থাপত্যের রীতিতে তৈরি এই ঠাকুরদালান।


সাবেকি একচালার ডাকের সাজের প্রতিমা। প্রতিমা একসময়ে বাড়িতে তৈরি হলেও এখন তা কুমোরটুলি থেকেই তৈরি করে আনা হয়।














Click it and Unblock the Notifications