Ram Mandir In Kolkata: সন্তোষ মিত্র স্কোয়্যারে দুর্গাপুজোর থিম অযোধ্যার রাম মন্দির, মোদী বা শাহ উদ্বোধক?

Ram Mandir In Durga Puja 2023: সন্তোষ মিত্র স্কোয়্যার এবারও দুর্গাপুজোয় বড় চমক দিতে চলেছে। পুজোর থিম অযোধ্যার রাম মন্দির। গত বছর আজাদি কা অমৃত মহোৎসবের থিমে তৈরি লালকেল্লা ও আলোকসজ্জা দেখতে জনতার ঢল নেমেছিল।

লেবুতলা পার্কের এই পুজো পরিচিত প্রদীপ ঘোষের পুজো বলেই। তাঁর পুত্র তথা বিজেপি কাউন্সিলর সজল ঘোষের উপস্থিতিতেই আজ প্রকাশিত হলো পুজোর থিম। সজলের দাবি, ক্লাবের পুজোয় সব রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষজন রয়েছেন। পুজোর থিমে তাই রাজনীতি নেই।

Ram Mandir In Kolkata: সন্তোষ মিত্র স্কোয়্যারে দুর্গাপুজোর থিম অযোধ্যার রাম মন্দির

সজল এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,প্রতি বছরই আমরা কারেন্ট টপিকের উপর পুজোর থিম করি। এবার অযোধ্যার রাম মন্দির নিয়ে মানুষের আগ্রহ রয়েছে। সেই মন্দিরের রেপ্লিকাই এবার আমাদের পুজোর মণ্ডপ। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগেই কলকাতায় দুর্গাপুজোয় রাম মন্দিরের উদ্বোধন হবে। এখানে থাকবে ৫০ ফুটের রাম মূর্তি এবং প্রায় সম উচ্চতার বজরংবলী মূর্তি।

পুজোয় যে চমক থাকছে সে কথাও মনে করিয়ে দিয়েছেন সজল। তাঁর কথায় ইঙ্গিত মিলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়ে পুজোর উদ্বোধন করানো হতে পারে। কথায় কথায় এমন বিষয় উঠে এসেছে যে, অযোধ্যায় যাঁরা মন্দির উদ্বোধন করবেন, এখানেও তাঁদের দিয়ে করানো হতে পারে। এতেই জল্পনা চরমে উঠেছে।

Ram Mandir In Kolkata: সন্তোষ মিত্র স্কোয়্যারে দুর্গাপুজোর থিম অযোধ্যার রাম মন্দির

আগামী বছর লোকসভা ভোট। তার আগে কলকাতায় পুজোমণ্ডপে রাম মন্দির। সেই পুজোর উদ্বোধন মোদী বা শাহ করলে তো কথাই নেই। মহালয়ার পর কোনও একটি দিনে পুজোর উদ্বোধন হবে। উদ্বোধকের কাছ থেকে চূড়ান্ত সম্মতি মিললে তবেই তাঁর নাম ঘোষণা করতে চান পুজোর উদ্যোক্তারা। কেন না, এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক বিষয়। তাই মোদী বা শাহ সম্ভাব্য উদ্বোধক শুনে সজল শুধু মুচকি হেসেছেন।

মেদিনীপুরের একটি ডেকরেটার্স, যারা গত বছরও মণ্ডপসজ্জা করেছিল, তারাই এবারও রাম মন্দির তৈরির দায়িত্বে। প্রতিমাশিল্পী মিন্টু পাল বলেন, প্রায় ১২ বছর ধরে এই পুজোর সঙ্গে যুক্ত। নিশ্চিতভাবেই কিছু অভিনবত্ব উপহার দেব। সজল বলেছেন, রাম মন্দিরের আদলে নির্মিত মণ্ডপে মন্দিরের গন্ধ, আনন্দ, সব কিছুই ফুটিয়ে তোলা হবে। মন্দিরেরই অনুভূতি পাবেন দর্শকরা। থাকবে বর্ণময় আলোকসজ্জা।

লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোমণ্ডপে অনেকবারই হয়েছে ভিড়ের চাপ সামলাতে দর্শক প্রবেশ বন্ধ করে দেওয়া হবে। সজল বলেন, এটা কেন হয় সেটা আজ আর না-ই বললাম। পুলিশ কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করবে তার চেয়েও আমাদের বড় চ্যালেঞ্জ, পুলিশের বিষয়টি আমরা কীভাবে সামলাব। তবে বলার অপেক্ষা রাখে না, এবারও দর্শকদের মাস্ট ডেস্টিনেশন হতে চলেছে রাম মন্দির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+