তৃণমূল ছেড়ে বিজেপিতে 'আশ্রয়' 'অভিযুক্ত'দের! দলকে পবিত্র গঙ্গা বললেন দিলীপ

বিজেপিকে গঙ্গার সঙ্গে তুলনা করলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, বিজেপিতে যোগ দিলে নেতারা পরিশুদ্ধ হয়।

বিজেপিকে গঙ্গার সঙ্গে তুলনা করলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, বিজেপিতে যোগ দিলে নেতারা পরিশুদ্ধ হয়। সোমবার সারদা-নারদকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা শঙ্কুদেব পাণ্ডার বিজেপিতে যোগদান প্রসঙ্গে ব্যাখ্যা করলেন দিলীপ ঘোষ। একইসঙ্গে লক্ষ্মণ শেঠের বিজেপি ত্যাগের তুলনা দিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন রাজ্য সভাপতি।

বিজেপি হল গঙ্গা

বিজেপি হল গঙ্গা

দিলীপ ঘোষ বলেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। অন্য দল ছেড়েও বিজেপিতে আসছেন। তাঁদের দলে নেওয়ার প্রয়োজন মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব, তাঁদের দলে নিয়েছে। বিজেপিতে এলে সকলেরই শুদ্ধিকরণ হয়। বিজেপি হল গঙ্গা। গঙ্গার জল যেমন বয়ে যায়, সেখানে অনেক ময়লা আবর্জনাও আসে। আমি চেষ্টা করব পার্টির গঠনতন্ত্র মেনে তাঁকে নিয়ে কাজ করার।

লক্ষ্মণ শেঠের উদাহরণ

লক্ষ্মণ শেঠের উদাহরণ

এ প্রসঙ্গেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন দিলীপ ঘোষ। যেভাবে গঙ্গায় অনেক ময়লা ধুয়ে য়ায়, বিজেপিতে এসে অনেকের ময়লা ধুয়ে সাফ হয়ে যায়। এই পবিত্র গঙ্গাতে এসেও যাদের ময়লা ধুয়ে যায় না, তারা হারিয়ে যায়। এ প্রসঙ্গেই লক্ষ্মণ শেঠের উদাহরণ তুলে ধরেন তিনি। বলেন, তিনি বিজেপিতে এসেছিলেন। কিন্তু তিনি মনে করেছেন ভুল জায়গায় এসেছেন।

শঙ্কুর যোগদান মুকুলের হাত ধরে

শঙ্কুর যোগদান মুকুলের হাত ধরে

এদিনই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি শঙ্কুদেব পাণ্ডা। কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায়ের হাতে ধরে তিনি বিজেপিতে যোগ দান করেন। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন।

মুকুল অনুগামী শঙ্কু

মুকুল অনুগামী শঙ্কু

উল্লেখ্য, তিনি মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত ছিলেন। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পরই তাঁকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এতদিনে তিনি বিজেপিতে যোগ দিলেন। এদিন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদান করেন।

মমতাকে একহাত দিলীপের

মমতাকে একহাত দিলীপের

এদিকে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন পুলওয়ামাকাণ্ডে। তিনি বলেন, সারা দেশ এক হয়েছে, একসঙ্গে শোকপালন করছে, বদলা নেওয়ার কথা বলছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। দেশের নিরাপত্তা উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। রাজনীতি করছেন জঙ্গি হামলা নিয়েও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+