Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধূলাগড়-কাণ্ডে এনআইএ তদন্ত : সমর্থন অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের, বিপাকে রাজ্য

কলকাতা হাইকোর্টে ধূলাগড়কাণ্ডে এনআইএ তদন্তের দাবি তুললেন মামলাকারীর আইনজীবী। সেই দাবিকে রাজ্যের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল সমর্থন করতেই সেই জল্পনা বাড়ছে।

কলকাতা, ২৫ মার্চ : এবার ধূলাগড়-কাণ্ডে কেন্দ্রীয় তদন্তের মুখোমুখি হতে পারে রাজ্য। কলকাতা হাইকোর্টে ধূলাগড়কাণ্ডে এনআইএ তদন্তের দাবি তুললেন মামলাকারীর আইনজীবী। সেই দাবিকে রাজ্যের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল সমর্থন করতেই সেই জল্পনা বাড়ছে। সরকারি আইনজীবী তীব্র বিরোধিতা করলেও অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের সমর্থনে পাল্লা ভারী এনআইএ তদন্তের।

কলকাতা হাইকোর্ট দু'পক্ষের সওয়াল শোনার পর রাজ্যকে হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যের বক্তব্য হলফনামা আকারে পেশ করতে হবে। তারপরই এই বিষয়ে রায় জানাবেন বিচারপতি। তিনি খতিয়ে দেখবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করার প্রয়োজনীয়তার বিষয়টি।

ধূলাগড়-কাণ্ডে এনআইএ তদন্ত : সমর্থন অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের, বিপাকে রাজ্য

উল্লেখ্য, ২০১৬-র ডিসেম্বরে হাওড়ার ধূলাগড় উত্তপ্ত হয়ে ওঠে গোষ্ঠী সঙ্ঘর্ষে। ভাঙচুর হয় বাড়িঘড়। অগ্নিসংযোগ করা হয় বাড়িতে। এই ঘটনায় হাইকোর্টে দ্বারস্থ হয় একটি সংস্থা। তাদের দাবি, ইউএপিএ অনুযায়ী এনআইএ তদন্ত হওয়া উচিত ধূলাগড়ের ঘটনায়। সেই দাবিকেই সমর্থন করেন রাজ্যের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল।

সরকারি আইনজীবীর পাল্টা যুক্তি ধূলাগড়ে এমন কিছু সাঙ্ঘাতিক ঘটনা ঘটেনি, যাতে এনআইএ-কে দিয়ে তদন্ত করা প্রয়োজন। রাজ্যের প্রতি অনাস্থা প্রকাশ করতেই এই দাবি করা হচ্ছে। রাজ্য ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত নেমে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। এরপরই হলফনামা আকারে তা পেশ করার নির্দেশ দেন বিচারপতি। কেন নয় এনআই তদন্ত সেই ব্যাখ্যাও দাবি করা হয়েছে রাজ্যের কাছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+