Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতাতেও হানা সাইটোমেগালো ভাইরাসের! হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন

কলকাতাতেও হানা সাইটোমেগালো ভাইরাসের! হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন

এখনও সেকেন্ড ওয়েভ সম্পূর্ণ ভাবে চলে যায়নি। কার্যত একটু সংক্রমণ কমেছে ঠিকই। আর এই সুযোগে বেপরোয়া মানুষজন। করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে লোকে বেড়াতে চলে যাচ্ছে। মানা হচ্ছে না নুন্যতম সোশ্যাল ডিসটেস্টও। ফলে যে কোনও মুহূর্তে ফের সংক্রমণ বেড়ে যেতে পারে বলে ইঙ্গিত ডাক্তারদের। এই অবস্থায় বারবার সতর্ক হওয়ার পরামর্শ। তবে অন্যদিকে নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে শরীরের বেশ কয়েকটি সুপ্ত ভাইরাসের বাড়বাড়ন্ত।

চিন্তার কারণ হয়ে উঠছে সাইটোমেগালো ভাইরাস

চিন্তার কারণ হয়ে উঠছে সাইটোমেগালো ভাইরাস

করোনা ভাইরাসের পর ডাক্তারদের অন্যতম চিন্তার কারণ হয়ে উঠছে সাইটোমেগালো ভাইরাস। দেশের বিভিন্ন প্রান্তে এই রোগে আক্রান্তের সন্ধান আগে পাওয়া গিয়েছে। এবার খোদ কলকাতায় হানা দিল সাইটোমেগালো ভাইরাসের মতো মারাত্মক এই ভাইরাস। যা ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠছে ডাক্তারদের কাছে। জানা গিয়েছে, কলকাতার দুই বেসরকারি হাসপাতালে ১১ জন করোনা রোগীর শরীরে মিলল সাইটোমেগালো ভাইরাস। এর মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। এমনটাই বাংলা দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়েছে।

সাইটোমেগালো ভাইরাস প্রাণঘাতী আকার নিচ্ছে

সাইটোমেগালো ভাইরাস প্রাণঘাতী আকার নিচ্ছে

ডাক্তাররা জানাচ্ছেণ, করোনার পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর সেই সময়ে সেই সুযোগ নেয় লুকিয়ে থাকা সুপ্ত এই ভাইরাস। অনেক ক্ষেত্রে সাইটোমেগালো ভাইরাস প্রাণঘাতী আকার নিচ্ছে। প্রকাশিত খবর মোতাবেক, গত এক মাসে ন'জন রোগীর শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁদের মধ্যে অনেকে এখনও চিকিৎসাধীন। যদিও ওই হাসপাতালে চিকিৎসাধীন এক জন রোগীর সাইটোমেগালো ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই মুহূর্তে চার জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত ন'জনের মধ্যে তিন জন সাইটোমেগালো কোলাইটিসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ওই হাসপাতালে চার জন সাইটোমেগালো ভাইরাসে আক্রান্তের চিকিৎসা চলছে। প্রকাশিত খবরে এমণটাই বলা হয়েছে।

কিন্তু কি এই ভাইরাস?

কিন্তু কি এই ভাইরাস?

সাইটোমেগালো ভাইরাস হলে দেখা যাবে অনেক সময় মলদ্বার দিয়ে রক্ত বের হবে। করোনার ভাইরাস শরীর থেকে চলে যাওয়ার পরেই এই ভাইরাস শরীরে থাবা বসাচ্ছে। দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও দেখা যাচ্ছে এই ভাইরাস ক্রমশ জেগে উঠছে শরীরের মধ্যে। শুধু তাই নয়, করোনার সময় বিপুল পরিমাণ স্টেরোয়েড ওষুধ খেলেও শরীরের মধ্যে সাইটোমেগালো ভাইরাস জাকিয়ে বসছে বলে দাবি ডাক্তারদের। তবে এখনও পর্যন্ত স্বাস্থ্য দফতরের এই ভাইরাসের বিষয়ে কিছু বলা হয়নি। তবে বিষয়টির উপর স্বাস্থ্য দফতর নজর রাখছে বলে জানা যাচ্ছে।

প্রতীকী ছবি

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+