Corona Update: কলকাতায় করোনা আক্রান্তের মৃত্যু, ফিরছে সেই আতঙ্ক!
Corona Update: করোনা আতঙ্ক ক্রমশ চেপে বসছে নতুন করে। এবার রাজ্যে মৃত্যু হল এক করোনা আক্রান্তের। শহরের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বছর ৭২-এর বৃদ্ধ। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে।
৯ মাস পর প্রথমবার করোনা আক্রান্তের মৃত্যু হল এ রাজ্যে। এই খবরে উদ্বেগ বেড়েছে আরও। জেএন ওয়ান ভ্যারিয়েন্টের হাত ধরে নতুন করে করোনা আতঙ্ক থাবা বসিয়েছে গোটা ভারতে। কেরল, দিল্লি, মুম্বই সহ একাধিক রাজ্যে সন্ধান পাওয়া গিয়েছে এই ভ্যারিয়েন্টের (Corona Update)।

তবে কলকাতায় এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া যায়নি। তবে প্রতিনিয়ত করোনা আক্রান্ত (Corona Update) হওয়ার খবর সামনে আসছে। জানা গিয়ছে, হৃদরোগ-সহ অন্যান্য বয়সজনিত সমস্যা ছিল ওই বৃদ্ধের। পরে তাঁর শরীরে করোনা ভাইরাসের খোঁজ মেলে।
সেই কারণেই বৃহস্পতিবার একবালপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হয় ও মৃত্যু হয় এদিনই। রাত সাড়ে ১০টায় নাগাদ মৃত্যু হয় তাঁর।
প্রতিদিনই দেশে করোনা আক্রান্তের (Corona Update) সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করো করোনা আক্রান্ত হয়েছে ৬৯২ জন। মোট ৯ রাজ্যে সংক্রমণ ছড়িয়েছে। মৃত্যু ঘটনা ঘটেছে দিল্লি, কর্নাটক, কেরলেও। এছাড়া যেসব রাজ্যে জেএন ওয়ান ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে, সেগুলি হল গোয়া, কর্নাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা।
যদিও নয়া এই ভেরিয়েন্ট নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞদের। যদিও চিকিৎসকদের একাংশ বলছে, এখন থেকেও সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে কোভিড (Corona Update) বিধি পালন এবং মাস্ক পড়ার উপর দেওয়ার কথা বলা হচ্ছে।
-
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications