বেলেঘাটা আইডির সাফল্য, হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রথম ৩ করোনা আক্রান্ত
রাজ্যের ৩ করোনা আক্রান্তের রোগ মুক্তি ঘটেছে। মঙ্গলবার তিনজনকে বেলেঘাটা আইডি থেকে ছেড়ে দেওয়া হয়। এদিন প্রথম ছাড়া হয় পণ্ডিতিয়া রোডের ব্যবসায়ীকে। যিনি লন্ডন ফেরত ছেলের মাধ্যমে সংক্রমিত হয়েছিলেন।
রাজ্যের ৩ করোনা আক্রান্তের রোগ মুক্তি ঘটেছে। মঙ্গলবার তিনজনকে বেলেঘাটা আইডি থেকে ছেড়ে দেওয়া হয়। এদিন প্রথম ছাড়া হয় পণ্ডিতিয়া রোডের ব্যবসায়ীকে। যিনি লন্ডন ফেরত ছেলের মাধ্যমে সংক্রমিত হয়েছিলেন। এরপর ছাড়া হয় হাবড়ার তরুণীকে। পরে ছাড়া হয় আমলা পুত্রকে। এইতিনজনকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

করোনা মুক্ত ৩, ছাড়া পেলেন হাসপাতাল থেকে
রাজ্যের প্রথম করোনা আক্রান্ত ছিলেন নবান্নে স্বরাষ্ট্র দফতরের এক আমলার ছেলে। তারপর বালিগঞ্জের এক ব্যবসায়ীর ছেলে করোনায় আক্রান্ত হন। এরপর উত্তর ২৪ পরগনার হাবড়ার এক তরুণী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এঁরা কেউ লন্ডন কেউ স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। লন্ডন ফেরত ব্যবসায়ী পুত্রের মাধ্যমে আক্রান্ত হন ওই ব্যবসায়ীও।

স্বস্তির খবর রাজ্যবাসীর কাছে
রাজ্যের তিন করোনা আক্রান্তের রোগ মুক্তির পর হাসপাতাল থেকে মুক্তির খবরে খবরে অনেকেই স্বস্তি প্রকাশ করছেন।

বেলেঘাটার হাসপাতালের চিকিৎসা পদ্ধতি অনুসরণের নির্দেশ
সূত্রের খবর অনুযায়ী, বেলেঘাটা আইডি হাসপাতালে যে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে প্রথম ৩ আক্রান্তকে সুস্থ করে তোলা গিয়েছে, সেই চিকিৎসা পদ্ধতি অনুসরণের জন্য রাজ্যের সব হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যে আক্রান্ত বেড়ে ২৭
এদিকে এদিন রাজ্যে আরও একজনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তিনি বেলঘরিয়া রথতলার বাসিন্দা। এলাকায় তাঁর একটি দোকান রয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত কয়েকমাসে তিনি বেলঘরিয়া ছেড়ে কোথাও যাননি। ওই ব্যক্তি বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি, তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications