Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ambedkar Row: কংগ্রেস-বিজেপি সংঘর্ষে ইটবৃষ্টি, মাথা ফাটল পুলিশের; আম্বেদকর ইস্যুতে দিল্লির আঁচ কলকাতাতেও

Congress BJP clash Kolkata: দিল্লিতে সংসদে ধাক্কাধাক্কির আঁচ পৌঁছল কলকাতাতেও। এন্টালিতে কংগ্রেস ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ। আটকাতে গিয়ে মাথা ফাটল পুলিশের (Kolkata Police)। প্রদেশ কংগ্রেসের রাজ্য দফতর বিধান ভবনের সামনে ইঁটবৃষ্টি। ভাঙা হয় পুলিশি ব্যারিকেডও। আম্বেদকর ইস্যুতে (BR Ambedkar Issue) রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার রাজপথ।

ঘটনার সূত্রপাত সংসদে বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহের বিতর্কিত মন্তব্য ঘিরে। প্রদেশ কংগ্রেসের দফতর ঘেরাও অভিযান করে বিজেপি। প্রদেশ কংগ্রেস অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির যুব মোর্চার বিরুদ্ধে। অভিযোগ, ইটবৃষ্টি,বোতল ছোড়া হয় বিজেপির মিছিল থেকে। খবর পেয়েই কংগ্রেসের কর্মীরা অফিস থেকে ছুটে এসে পাল্টা তাড়া করে বিজেপির কর্মীদের।

ENTALLY

এদিন কংগ্রেসেরও নির্দিষ্ট কর্মসূচি ছিল মৌলালিতে। সেখানে অমিত শাহের কুশপুতুল দাহ করে প্রদেশ কংগ্রেস। অন্যদিকে, বিজেপির একটি মিছিল মৌলালির রামলীলা ময়দান থেকে প্রদেশ কংগ্রেস দফতরের সামনে দিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিজেপির মিছিল আসার আগেই পুলিশের বড় টিম সেখানে উপস্থিত হয়। সংঘর্ষ হতে পারে এমনটা আগে থেকেই আঁচ করেছিল পুলিশ।

এন্টালিতে কার্যত মুখোমুখি চলে আসে কংগ্রেস ও বিজেপির কর্মীরা। মারামারি ও সংঘর্ষে এক পুলিশ কর্মীর মাথা ফেটে যায়। অভিযোগ, বিজেপির ছোড়া ইটের আঘাতে জখম হন পুলিশ কর্মী। ঘটনার পর প্রদেশ কংগ্রেস দফতরের সামনে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (Subhankar Sarkar)।

এদিন শুভঙ্করবাবু বলেন, "রাজ্য সরকারের দায়িত্ব যেকোনও পার্টি অফিস রক্ষা করা। বিজেপির সাহস হয় কীকরে? রাজীব কুমারের সঙ্গে কথা বলেছিলাম এমনটা কীকরে করে হয়। আদানি ইস্যুতে কেন কথা বলবে না কংগ্রেস? আম্বেদকরকে অপমান করেছে বিজেপি।"

এদিকে সংঘর্ষের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। ক্যাপশনে লেখেন, কলকাতায় স্তম্ভিত হয়ে যাওয়ার মতো ঘটনা। বিজেপির যুব মোর্চার উপর ইট, পাথর ও কাচের বোতল ছো়ড়া হয়েছে বলে দাবি করেন অমিত মালব্য।

আম্বেদকরের ছবি হাতে নিয়েই বিজেপির উপর কংগ্রেস কর্মীরা হামলা চালিয়েছে বলে দাবি মালব্যর। তৃণমূলকেও নিশানা করেন বিজেপি নেতা। মমতা ব্যানার্জির পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, কলকাতার বুকে কংগ্রেসের গুন্ডামিকে প্রশ্রয় দিয়েছে, অভিযোগ অমিত মালব্যর।

সংবিধান নিয়ে বিতর্ক ভাষণে রাজ্যসভায় অমিত শাহ বলেছিলেন, "এখন একটা ফ্যাশন হয়ে গিয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। ভগবানের যদি এতবার নাম নিতেন তাহলে সাত জন্মের স্বর্গলাভ হত।" এরপরই তীব্র ক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। বৃহস্পতিবার এনিয়ে বিজেপি ও কংগ্রেসের ধস্তাধস্তি হয় সংসদ চত্বরে।

বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গীকে ধাক্কা মারার অভিযোগ ওঠে রাহুল গান্ধীর বিরুদ্ধে।সংসদ চত্বরে আহত বিজেপি সাংসদের সঙ্গে সশরীরে এসে দেখাও করেন রাহুল। ওই বিজেপি সাংসদকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ফোনে খোঁজ নিয়েছেন বলে জানা গিয়েছে।

পাল্টা বিজেপির বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। হাঁটুতে চোট পেয়েছেন বলে দাবি করেন তিনি। স্পিকারকে চিঠি লিখে ঘটনার তদন্তও দাবি করেন খাড়গে। বৃহস্পতিবার রাজধানীর সেই আঁচ এসে পৌঁছল কলকাতাতেও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+