আজ থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী, জেনে নিন বিস্তারিত তথ্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই প্রকাশিত হবে কলকাতা বইমেলায়

আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বই মেলা। সল্টলেকের সেন্ট্রাল পার্কে বই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উদ্বোধন হলেও সকলের জন্য বইমেলার দরজা খুলবে ১ ৩১ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে। বইমেলায় এবার বিশিষ্টজনদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া রিডাও ডমিনগুয়েজ এবং স্পেনের ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রকের ডিরেক্টর জেনারেল মারিয়া হোসে গালভেজ সালভাডর।

আজ থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী, জেনে নিন বিস্তারিত তথ্য

৪৩ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বই প্রকাশিত হওয়ার কথা। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর লেখা বই নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করতে শোনা গিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাই নিয়ে তরমে উঠেছিল রাজনৈতিক তরজা। তাতে রাজনৈতিক বই থেকে শুরু করে কবিতা, প্রবন্ধ একাধিক বই রয়েছে তালকায়। কবিতা বিতান নামে একটি বই প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও ছোটদের জন্য লেখা একটি বই প্রকাশিত হবে এদিন।

মুখ্যমন্ত্রী এক জনসভায় দাবি করেছিলেন এই বই এবং ছবি বিক্রির টাকাই তার হাত খরচ চলে। পার্টিতে দেন তিনি। মুখ্য মন্ত্রী দাবি করেছিলেন বই বিক্রির টাকাই তাঁর কাছে বেশি আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই বেশি বিক্রি হয় এমনই ইঙ্গিত মিলেছিল। বইমেলাতেও সেই বই বিক্রি এবার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

এদিকে বইমেলা উপলক্ষ্যে বিশেষ মেট্রো চালানোর ব্যবস্থা করা হয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে বাস তো থাকছেই। অতিরিক্ত বাস পরিষেবাও দেওয়া হবে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। এবছরের থিম কান্ট্রি স্পেন। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+