মমতার ক্নিন অ্যান্ড গ্রিন সিটির স্বপ্ন, বাস্তবায়নে থুতু-পিক বন্ধের কড়া নিদান বৈঠকে
উদ্বোধনের পরের দিনই থুতু, পান-গুটখার পিকে রঙিন হয়ে উঠেছিল দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই-ওয়াক। তারপরই কলকাতাকে ক্লিন অ্যান্ড গ্রিন সিটি গড়ে তোলার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উদ্বোধনের পরের দিনই থুতু, পান-গুটখার পিকে রঙিন হয়ে উঠেছিল দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই-ওয়াক। তারপরই কলকাতাকে ক্লিন অ্যান্ড গ্রিন সিটি গড়ে তোলার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরকে পরিচ্ছন্ন রাখতে এবার কড়া হচ্ছে মমতার প্রশাসন। নবান্নে জরুরি বৈঠকে কড়া সিদ্ধান্ত নিল মমতার মন্ত্রিসভা।

শহর পরিচ্ছন্নতার নিদান
এদিনই থুতু, পান-গুটখার পিক ফেলা বন্ধ করতে অর্থাৎ শহরের অপরিচ্ছন্নতা রুখতে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শহরকে পরিচ্ছন্ন রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। আলোচনা হয়, যাঁরা শহরকে অপরিচ্ছন্ন করবে, তাঁদের জন্য কী ধরনের শাস্তি বিধান করা যায়।

ফিরহাদ হাকিম
শহরকে পরিচ্ছন্ন রাখতে আইন সংশোধনী করার কথা জানিয়েছেন ফিরহাদ হাকিম। কারাদণ্ড ও জরিমানার শাস্তি লাগু করতে কড়া হবে প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে বৈঠকের পর একটি উচ্চ পর্যায়ের কমিটি গড়ে দেন। এই কমিটিই ঠিক করবে শাস্তির বিধান। সেইসঙ্গে কলকাতা-সহ জেলা শহরগুলি প্রচার চালাতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সৌন্দর্যায়নেজের দেওয়ার নির্দেশ দেন তিনি। পরিবেশ বাঁচাতেই এই উদ্যোগ রাজ্য সরকারের।

যেন পিক ফেলা অধিকার
শহরে যেন পিক ফেলা অধিকার হয়ে উঠেছে। পথ চলতি মানুষ যত্রতত্র পিক ফেলে নোংরা করে শহরকে। রাস্তা থেকে শুরু করে মেট্রো রেল, স্টেশন চত্বর থেকে সিনেমা হল, সর্বত্রই এই ছবি। এ ছবিতেই যেন গা সওয়া হয়ে গিয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবার অন্যভাবে ভাবতে শুরু করেছেন।

ক্লিন অ্যান্ড গ্রিন সিটি
মানুষের এমনই স্বভাব হয়ে দাঁড়িয়েছিল যে, একদিন আগে উদ্বোধন হওয়া দক্ষিণেশ্বরের স্কাই-ওয়াকও রঙিন কের তোলা হয়েছিল থুতু আর পিকে। সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে। প্রতিবাদে গর্জে ওঠে শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। তারপর নড়েচড়ে বসে প্রশসানও। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন তা বন্ধের জন্য। আর কড়াকড়ি নয়, এবার আইনকে আরও কড়া করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ক্লিন অ্যান্ড গ্রিন সিটি।

অত্যাধুনিক পরিষেবার উদ্বোধন
এদিনই নবান্ন থেকে নয়া পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমকলের নতুন ৫০টি ইঞ্জিন উদ্বোধন করেন তিনি। তার মধ্যে ৩০টি আবার অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন। পুলিশের জন্য বিশেষ গাড়ির উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। সেই গাড়িতে লাগানো থাকবে ক্যামেরা। এদিন সবুজ পতাকা নেড়ে নবান্ন থেকে নয়া পরিষেবার সূচনা করেন তিনি। গরিবদের জন্য ৪০ লক্ষ বাড়িরও অনুমোদন দেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications