Kolkata Weather: সকাল থেকে মেঘলা আকাশ! একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
Kolkata Weather: কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, কলকাতার ক্ষেত্রে তা নেই। এদিন মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় বিধি নিষেধ আরোপ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়া দফতরের তরফে সকাল নটা থেকে এক থেকে দু ঘন্টার মধ্যে কলকাতা ছাড়াও হাওড়া ও হুগলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৭১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২.৪ মিমি।

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। যা আগামী ২৪ ঘন্টায় পশ্চিম উত্তর-পশ্চিম দিকে উত্তর ওড়িশা ও দক্ষিণ ঝাড়খণ্ডের এগিয়ে যাবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.৩৭-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২৫-তে।












Click it and Unblock the Notifications