হাইকোর্টের পর এবার নিম্ন আদালতেও ধাক্কা! রাজীব কুমারকে গ্রেফতারে কাটল বাধা
নিম্নআদালতেও রক্ষাকবচ মিলল না কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের। রাজীব কুমার দোষী হলে তাকে গ্রেফতার করতে কোন গ্রেপ্তারি পরোয়ানার প্রয়োজন নেই বলে জানিয়ে দিল আলিপুর আদালত।
নিম্ন আদালতেও রক্ষাকবচ মিলল না কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের। রাজীব কুমার দোষী হলে তাকে গ্রেফতার করতে কোন গ্রেপ্তারি পরোয়ানার প্রয়োজন নেই বলে জানিয়ে দিল আলিপুর আদালত।

তবে এদিন আদালত স্পষ্ট করে, দাউদ মামলার সঙ্গে এই মামলার কোনও সম্পর্ক নেই । কারণ হিসাবে আদালতের পর্যবেক্ষণে বিচারক জানান, দাউদের বিরুদ্ধে টাডা আইনে গ্রেফতারি পরোয়ানা জারি করে সিবিআই। এক্ষেত্রে তা নয়।
উল্লেখ্য, এ দিন আলিপুর আদালতে গিয়ে সিবিআই আবেদন করেছিল যে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারের অনুমতি দেওয়া হোক। তাতে আপত্তি করেছিলেন রাজীব কুমারের আইনজীবীরা। তাঁদের দাবি ছিল, রাজীব কুমারকে গ্রেফতার করতে গেলে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে।
শুনানি প্রসঙ্গে মুম্বই বিস্ফোরণের অন্যতম আসামী দাউদের প্রসঙ্গ টেনে সারদা মামলায় রাজীব কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও অনুমতি চায় সিবিআই। মামলার শুনানিতে সিবিআই কৌঁসুলি বলেন, ১৯৯২ সালেও মুম্বই বিস্ফোরণের অন্যতম আসামী দাউদ ইব্রাহিম ও পলাতক ছিলেন এবং সেই সময়ও নিম্ন আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দিয়েছিল। এক্ষেত্রেও রাজীব কুমার একই অবস্থায় আসছে। তাই রাজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করুক আদালত।












Click it and Unblock the Notifications