রাজ্যের করোনার তথ্য চেয়ে হাইকোর্টে দায়ের মামলা

রাজ্যের করোনার তথ্য চেয়ে হাইকোর্টে দায়ের মামলা

করোনা নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের। বুধবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ ভিডিও কনফারেন্সে মামলার শুনানি হয়। মামলাটি দায়ের করেন চিকিৎসক ফুয়াদ হালিম।

রাজ্যের করোনার তথ্য চেয়ে হাইকোর্টে দায়ের মামলা

তাঁর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলায় দাবি করেন, "এরাজ্যে আইসিএমআর-এর গাইডলাইন অনুযায়ী কাজ হচ্ছে না। এবং সঠিক তথ্য গোপন করা হচ্ছে। আগামী ১৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

অন্যদিকে, করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্য সরকার সঠিক তথ্য প্রকাশ করছে না, এই অভিযাগে তুলে বুধবার আরও একটি মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এদিন অনলাইনে মামলাটি দায়ের করেছেন স্মরজিৎ রায়চৌধুরী নামে এক আইনজীবী।

তিনি জানান, মামলার আবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসে রাজ্যে কতজন আক্রান্ত হয়েছেন, তার সঠিক তথ্য প্রকাশ হওয়া প্রয়োজন। করোনা ভাইরাসে কারও মৃত্যু হলে তাঁর শেষকৃত্য নিয়ে হু অথবা কেন্দ্রীয় সরকারের যে নির্দেশিকা রয়েছে, তাও এরাজ্যে ঠিকমতো মানা হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। দারিদ্রসীমার তলায় বসবাসকারীদের কাছে সরকারি ত্রাণ ঠিকমতো পৌঁছচ্ছে না। বেসরকারি ত্রাণ যথেষ্ট পরিমাণে পৌঁছচ্ছে না। বস্তি এলাকায় করোনার প্রচার ঠিকমতো হচ্ছে না বলে আবেদনে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+