Jadavpur University News: তল্লাশির নামে হেনস্থা করা হচ্ছে, হস্তক্ষেপ করুন! মামলা হল হাইকোর্টে
Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় রেশ গড়াল কলকাতা হাইকোর্টের পর্যন্ত! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। আজ সোমবার যাদবপুর ছাত্রদের তরফে এই সংক্রান্ত মামলা দায়ের করা হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই সংক্রান্ত মামলা র শুনানি হবে। আগামী মঙ্গলবার হবে এই শুনানি। আবেদনকারী ছাত্রদের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেনি।
পুলিশ ছাত্রদের মেসে তল্লাশি করছে। নানা ভাবে হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ। এই বিষয়ে অবিলম্বে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। এখন দেখার এই বিষয়ে কলকাতা হাইকোর্ট কোনও পদক্ষেপ করে কিনা। ছাত্রদের অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (jadavpur university news) গোলমালে একদিকে পুলিশের অতি সক্রিয়তা আর অন্যদিকে পুলিশের নিষ্ক্রিয় ভুমিকা পালন করছে।

ঘটনার দিন অর্থাৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ভাঙচুরের ঘটনার দিন মোট ৭ টি FIR দায়ের হয়। তারমধ্যে ২ টি করেছে পুলিশ। বাকি ৫ টা শাসক সহ বিভিন্ন দিক থেকে করা হয়েছে বলে দাবি। কিন্তু বাম ছাত্রদের কোনও অভিযোগ গ্রহণ পুলিশ করেনি বলে অভিযোগ আন্দোলনকারী ছাত্রদের, উল্টে এখন তাদের মেস গুলিতে তল্লাশির নামে হেনস্থা করা হচ্ছে। আতঙ্ক ছড়ানো হচ্ছে। আর এই বিষয়ে বিস্তারিত ভাবে কলকাতা হাইকোর্ট যাতে হস্তক্ষেপ করে সেই দাবি জানানো হয়েছে। বলে রখা প্রয়োজন, গত শনিবার ওয়েবকুপার বৈঠককে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ওই বৈঠকে যোগ দেন।
সেই সময় পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে শিক্ষামন্ত্রীর উপরেও আঘাত হয়। গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এমনকী শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া, সঙ্গে পাইলটের হামলা চালানো হয় বলে অভিযোগ। আর সেই সময়
সজোরে ওই এলাকা থেকে বেরোতে গিয়ে গাড়ির ঝাক্কায় বেশ কয়েকজন আন্দোলনকারী ছাত্র আহত হন। এমনকী গাড়ির নীচে চাপা দেওয়ারও অভিযোগ বাম ছাত্র সংগঠনগুলি। এই ঘটনায় পয়াল্টা শিক্ষামন্ত্রীর বিওরুদ্ধে অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তা নেয়নি বলে অভিযোগ। আর তা নিয়ে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগে সরব আন্দোলনকারী ছাত্ররা। যা নিয়ে নতুন করে ঘটনা কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications