রাজ্যে মাদক ব্যবসার রমরমা নিয়ে রাজ্যকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে মাদক ব্যবসার রমরমা নিয়ে রাজ্যকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট

পুলিশের নিরপেক্ষ তদন্তের অভাবে রাজ্যে মাদক ব্যবসার রমরমা নিয়ে রাজ্যকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, মাদক পাচারের অভিযোগে ধৃত কোচবিহারের হিতেন রায়ের জামিন মঞ্জুর করতে গিয়ে পুলিশের তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলল করল কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ।

মাদক ব্যবসার রমরমা নিয়ে রাজ্যকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট

ডিভিশন বেঞ্চের মন্তব্য, 'রাজ্যে ঘটে যাওয়া একাধিক মাদক পাচারের ঘটনায় পুলিশি তদন্তে ত্রুটি থেকে যাওয়ায় বড় বড় রাঘব বোয়ালরা ছাড়া পেয়ে যাচ্ছে।' এ প্রসঙ্গে ডিভিশন বেঞ্চ রাজ্যকে সতর্ক করে আরও জানায়, 'প্রমাণ তেমনভাবে পেশ না করায় আদালত অভিযুক্ত পাচারের বড় চাঁই বুঝেও জামিনে মুক্তি দিতে বাধ্য হচ্ছে। আর পুলিশি তদন্তে নিরপেক্ষতার অভাবে রাজ্যে মাদক ব্যবসা বেড়ে যাচ্ছে।' তদন্তে কেন ত্রুটি রাখা হচ্ছে, তা আদালতের কাছে পরিস্কার বলেও মন্তব্য করেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।

পাশাপাশি, বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এদিন রাজ্যের কৌঁসুলিকে এই নির্দেশের প্রতিলিপি মুখ্যসচিব ও ডিজিকে দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ আদালতের নির্দেশে উল্লেখ করেছে, বর্তমান ঘটনায় এক ধৃতের জবানবন্দির ভিত্তিতে হিতেনকে গ্রেফতার করা হয়েছে। অথচ তার বিরুদ্ধে জবানবন্দি ছাড়া কোনও প্রমাণ পেশ করা হয়নি। এমন একাধিক ঘটনা আদালতের নজরে এসেছে। এদিন ডিভিশন বেঞ্চ শর্ত সাপেক্ষে উপযুক্ত প্রমাণের অভাবে অভিযুক্তকে জামিন দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+