বিধায়ক-সাংসদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি করতে উদ্যোগ হাইকোর্টের
দীর্ঘদিন আইনি জটিলতা জমে রয়েছে রাজ্যের প্রাক্তন শাসক দল থেকে শুরু করে বর্তমান শাসক দলের বিধায়ক সাংসদের বিরুদ্ধে। কোন মামলা বিধায়ক সাংসদদের যোগ্যতা নিয়ে, কোন মামলা বিধায়ক সাংসদদের দুর্নীতির বিরুদ্ধে। এই রকম রাজ্যের বর্তমান ও প্রাক্তন বিধায়ক, সাংসদদের বিরুদ্ধে দায়ের হওয়া নতুন ও পুরানো বকেয়া মামলার নিষ্পত্তির জন্য নতুন বেঞ্চ গঠন করেছে কলকাতা হাইকোর্ট।

হাইকোর্ট সূত্রে খবর, সাম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তিনটি বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণ। বর্তমান ও প্রাক্তন বিধায়ক, সাংসদদের বিরুদ্ধে নতুন করে দায়ের হওয়া ও পুরানো বকেয়া মামলার নিষ্পত্তি করতে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ ও বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গেল বেঞ্চে ওই মামলাগুলির শুনানি হবে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে এই শুনানি শুরু হচ্ছে।
এছাড়াও বর্তমান ও প্রাক্তন বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে চলা শুধুমাত্র বেআইনি অর্থলগ্ন সংস্থা সংক্রান্ত মামলাগুলির জন্যও পৃথক আরেকটি বেঞ্চ গঠন করা হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির তরফে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চ এই মামলাগুলির শুনানি হবে।












Click it and Unblock the Notifications