হাইকোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা, সব্যসাচী দত্তকে জরিমানা
বিধাননগর পৌরনিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে অবৈধ নির্মাণের একটি মামলায় ১১ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বিধাননগর পৌরনিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে অবৈধ নির্মাণের একটি মামলায় ১১ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতকে বিভ্রান্ত করার জন্য বুধবার এই নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা।

বুধবার হাইকোর্টের বিচারপতি মান্থার এজলাসে ওই অবৈধ নির্মাণ মামলা করে এদিন জরুরি শুনানির আবেদন করেন তাঁর আইনজীবী। সেই মামলার শুনানির পর বিচারপতি মনে করেন এই মামলার জরুরি শুনানির কোন প্রয়োজন ছিল না। তার সত্বেও আদালতকে বিভ্রান্ত করছেন তিনি, তাই সব্যসাচী দত্তকে জরিমানা করল আদালত।












Click it and Unblock the Notifications