ভাড়া বাড়ুক সামান্য কিন্তু সুরক্ষিত হোক রেলযাত্রা, গরিবদের মুখের দিকে তাকিয়ে বাজেট হোক এবার
ভাড়া বাড়ুক সামান্য, কিন্তু সুরক্ষিত হোক রেলযাত্রা। আসন্ন রেলবাজেটে কেন্দ্রীয় সরকারের কাছে এমনটাই চাহিদা বাংলার। সেইসঙ্গে চাকুরিজীবীরা চাইছেন আয়করে আর একটু ছাড়।
কলকাতা, ১ ফেব্রুয়ারি : ভাড়া বাড়ুক সামান্য, কিন্তু সুরক্ষিত হোক রেলযাত্রা। আসন্ন রেলবাজেটে কেন্দ্রীয় সরকারের কাছে এমনটাই চাহিদা বাংলার। সেইসঙ্গে চাকুরিজীবীরা চাইছেন আয়করে আর একটু ছাড়। দরিদ্রশ্রেণির মানুষের দাবি, এবার কেন্দ্রের বিজেপি সরকার বাজেট করুক গরিব ও কৃষকদের মুখের দিকে চেয়ে।
অফিস টাইমে ঝুঁকির রেল যাত্রা মাথায় করেই প্রতিদিন অফিস যান চাকুরিজীবীরা। সাধারণ খেটে খাওয়া মানুষও শহরমুখী হন ঝুঁকির রেলযাত্রা। বাদুরঝোলা হয়ে প্রতিদিন গ্রাম থেকে শহরে ছোটাই দস্তুর। দুর্ভোগের সেই রেল যাত্রার অন্ত নেই। বাজেট আসে বাজেট যায়, প্রতিশ্রুতির বর্ষণ হলেও আদতে চেনা ছবিটার কোনও পরিবর্তন হয় না। সাধারণ মানুষের প্রত্যাশা, বিজেপি সরকার দীর্ঘদিনের এই ছবিটার পরিবর্তন ঘটাক।

ভাড়া বাড়ুক, ট্রেনও বাড়ুক। দুর্ভোগের রেলযাত্রার মুক্তি ঘটুক এবার। নাহলে ভাড়া না বাড়িয়ে জনমুখী বাজেটের নামে মানুষের দুর্ভোগ বাড়ানোর কোনও অর্থ হয় না। একটু বেশি ভাড়া দিতে আপত্তি নেই কারও, জানালেন রেলযাত্রী কৃষক শ্রেণির মানুষ থেকে চাকরিজীবীরাও। সবাই-ই চান মানুষের প্রয়োজনের দিকে চেয়ে বাজেট করুক সরকার।
তেমনই যাঁরা চাকরিজীবী, তাঁরা চান আয়করে ছাড় আরও একটু বাড়ুক। তেমনই একজন কৃষক চাইছেন, কৃষকস্বার্থের মাথায় রেখে বাজেট হোক এবার। কেননা আজও দেশের অর্থনীতি কৃষিকাজের উপরই নির্ভরশীল। কৃষকদের ঘাড়ে কোপ পড়লে, সেই কোপ দেশের উপর পড়তে বাধ্য।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications