Buddhadeb Bhattacharya Health Updates: বাড়িতে গেলেও থাকতে হবে হোমকেয়ারে, থাকবে বিশেষজ্ঞ টিমের নজরদারিও
অনেকটাই সুস্থ এখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর ফুসফুসের সংক্রমণ একেবারেই কমে গিয়েছে। কথাও বলছেন। রবীন্দ্র সঙ্গীত শুনছেন তিনি। অনেকটাই ভালো রয়েছেন তিনি। মঙ্গলবার আরও কয়েকটি রুটিন পরীক্ষা করা হবে তাঁর। এক কথায় তাঁকে বাড়িতে ফেরানোর তোরজোর প্রায় শুরু হয়ে গিয়েছে।
কিন্তু কবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে বাড়ি ফেরানো হবে তা নিয়ে এখনই সুনির্দিষ্ট করে কিছু জানাতে চাইছেন না চিকিৎসকরা। মঙ্গলবার তাঁর রুটিন পরীক্ষার পর হয়তো চিকিৎসকরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি ফেরানোর দিন জানাবেন।

বাড়ি ফেরানো হলেও কিন্তু হোমকেয়ারেই থাকতে হবে বুদ্ধবাবুকে। তাঁর বাড়ির বাইপ্যাপ সিস্টেমটি সেকারণে আগে থেকে পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা। রাইলস টিউব এখনই খোলা যাবে না রাইলস টিউবেই খাওয়াতে হবে তাঁেক। রাইলস টিউব ছাড়া তিনি কতটা খেতে পাচ্ছেন সেটা দেখার পরে চিকিৎসকরা রাইলস টিউব খোলার সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে ফিসিও থেরাপিও করা হবে।
বুদ্ধবাবুকে বাড়িতে পাঠানো হলেও সেখানে একদন বিশেষজ্ঞ টিম তাঁর চিকিৎসার তদারকি করবেন। শনিবার তাঁর অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হয়েছে। সোমবার থেকেই বুদ্ধবাবুকে সংক্রমণ মুক্ত বলে জানিয়েছেন িচকিৎসকরা। সব পরিস্থিতি খতিয়ে দেখার পরেই চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন বুধবারে তাঁকে ছাড়া হবে কিনা।
প্রসঙ্গত উল্লেখ্য ২ সপ্তাহ আগে ফুসফুসে ব্যাক্টেরিয়াল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধবাবু। রাতারাতি তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। আচ্ছন্ন অবস্থায় ছিলেন তিনি। ধীরে ধীরে সেই আচ্ছন্ন ভাব কাটিয়ে উঠে এখন অনেকটাই সুস্থ। একদিন পর ভেন্টিলেশন থেকে বের করে আনা হয় তাঁকে। তারপরে ধীরে ধীরে সংক্রমণ কমতে শুরু করে। এখন একেবারেই সংক্রমণ মুক্ত তিনি।












Click it and Unblock the Notifications