Buddhadeb Bhattacharjee: আর দেখা হবে না, শেষবারের মতো কমরেডকে লাল সেলাম জানাল আলিমুদ্দিন
আবার কলকাতা হাঁটল এক বাম নেতার জন্য। থিক থিকে ভিড় আলিমুদ্দিন স্ট্রিটে। দেখতে পারলেন না অনেকেই। কাকদ্বীপ থেকে উত্তরবঙ্গ দিন রাত জেগে কতো মানুষ যে ভিড় করেছিলেন আলিমুদ্দিন স্ট্রিটে। শেষবারের মতো প্রিয় নেতাকে একবার লালসেলাম জানাতে এসেছিলেন তাঁরা।
সেই আলিমুদ্দিন স্ট্রিট শেষবার লালসেলাম জানাল তাঁদের কমরেডকে। আবারও মুজফফর আহমেদ ভবন গর্জে উঠল লাল সেলাম স্লোগানে। মুজফফর আহমেদের বাইরে তখন মুখরিত হচ্ছে লাল সেলাম কমরেড। থিক থিক করছে মানুষের ভিড় আলিমুদ্দিন স্ট্রিটের গলি অনেকদিন পর শুনল সেই গর্জন। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে গিয়েই হোক আবার একবার রাজ্যবাসী দেখল লাল ঝান্ডার স্রোত।

কারোর সহযোদ্ধা, কেউ অনুগামী, কেউ অনুরাগী, কারোর আদর্শ। লাল সেলামের গর্জনে মিশল কান্না, হাহাকার। প্রিয় নেতাকে হারিয়ে এক প্রকার দিশেহারার মতো পরিস্থিতি দেখা গেল আলিমুদ্দিন স্ট্রিটে। আলিমুদ্দিন স্ট্রিট থেকে এতোটাই ধীর গতিতে এগোতে হল গাড়িটি কারণ রাস্তার দুধারে অসংখ্য কর্মী সমর্থকের ভিড়। অনেকদিন পর লাল সেলামের স্লোগানে গম গম করল মহানগরের রাস্তা।
কাতারে কাতারে মানুষ একবারের জন্য শেষ দেখা দেখার জন্য উদ্বেলিত হয়ে উঠেছিলেন। এই ভিড় সামলাতে রীতিমতো হিমসিম খেতে হয়েছে পুলিশকে। এতোটাই ভিড়ে ঠাসা ছিল রাস্তায় যে এসএফআইয়ের রাজ্য দফতরের ভেতরে আর নিয়ে যাওয়া যায়নি বুদ্ধবাবুর মরদেহ। কাতারে কাতারে মানুষ ভিড় করেছিলেন গোটা রাস্তায়। ভিড়ের চাপে অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে তাঁর শববাহী শকট।
আলিমুদ্দিন স্ট্রিট থেকে NRS হাসপাতাল পর্যন্ত গোটা রাস্তা লাল পতাকায় ঢেকে গিয়েছিল। বুদ্ধবাবুর শেষ যাত্রায় সামিল হয়েছিলে ১৮ থেকে ৬০ সব বয়সের নেতা-কর্মীরা। ভিড়ের চাপে গোটা রাস্তায় যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে পুলিশ। কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে এজেসি বোস রোড।
আগেই দেহ দান করে রেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই মতো আলিমুদ্দিন স্ট্রিট থেকে এসএফআই রাজ্য দফতর হয়ে তাঁর শববাহী শকট। এনআরএস হাসপাতালে লোকে লোকারণ্য হাসপাতাল চত্ত্বর। সেখানেই রাখা চিকিৎসা শাস্ত্রের জন্য দেওয়া হয়েছে তাঁর দেহ। তাঁর সতীর্থরাও অনেকেই দেহ দিয়েছেন। জ্যোতি বসুর দেহও দান করা রয়েছে। এই নিয়ে জোর জল্পনা করা হয়েছে।
-
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ -
বিচার বিভাগীয় কর্তাদের সব লজিস্টিক সহায়তা দিতে হবে, রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications