তৃণমূলে ৯০ শতাংশ দুর্নীতি গ্রস্ত, মমতাকে পাল্টা আক্রমণ দিলীপের
তৃণমূলে ৯০ শতাংশ দুর্নীতি গ্রস্ত, মমতাকে পাল্টা আক্রমণ দিলীপের
ত্রাণ দুর্নীতি নিয়ে মমতাকে পাল্টা আক্রমণ শানালেন বিজেিপর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি পাল্টা আক্রমণ করে বলেছেন তৃণমূলের ৯০ শতাংশই দুর্নীতি আর মমতা ১০ শতাংশ বলছেন। প্রসঙ্গত উল্লেখ্য মমতা দাবি করেছেন তৃণমূল সরকার আসার পর দুর্নীতি ৯০ শতাংশ কমেছে।

মমতাকে আক্রমণ দিলীপের
ফের ত্রাণ দুর্নীতি নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন তৃণমূলে ৯০ শতাংশই দুর্নীতি গ্রস্ত। প্রত্যেক তৃণমূল নেতার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে। সেকারণেই নন্দীগ্রামে দুর্নীতির অভিযোগে ২০০-২৫০ জনকে শোকজ করা হয়েছিল।

নন্দীগ্রামে সাসপেন্ড ২৫ জন তৃণমূলকর্মী
নন্দীগ্রামে দুর্নীতির অভিযোগে ২০০ থেকে ২৫০ তৃণমূল কর্মীকে শোকজ করা হয়েছিল। তারমধ্যে ২৫ জনকে সাসপেন্ড করা হয়। এই ঘটনার পরেই শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। শুভেন্দুর গড়ে তৃণমূল কর্মীদের এই দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মমতার আইওয়াশ
নন্দীগ্রামে দুর্নীতির অভিযোগে ২৫ জন তৃণমূল কর্মীকে সাসপেন্ড করার ঘটনা মমতার আইওয়াশ ছাড়া আর কিছুই নয় বলে আক্রমণ শানিয়েছিলেন দিলীপ। তিনি অভিযোগ করেছিলেন আম্ফান ত্রাণে দেওয়া কেন্দ্রের ১০০০ কোটি টাকার কোনও হদিশ নেই। মমতা সরকার সেই টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

দুর্নীতির প্রতিবাদ করায় মামলা
শাসক দলের দুর্নীতির প্রতিবাদ করায় বিরোধীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, ক্ষমতায় থেকে যাঁরা স্বজনপোষণের রাজনীতি করছেন তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করবেই বিজেপি।












Click it and Unblock the Notifications