পকেটমারকে ধরে এনে মুখপাত্র করেছে তৃণমূল, বৈশাখীকে পাশে বসিয়ে কুণাল ঘোষকে নিশানা শোভনের

পকেটমারকে ধরে এনে মুখপাত্র করেছে তৃণমূল, বৈশাখীকে পাশে বসিয়ে কুণাল ঘোষকে নিশানা শোভনের

ফের কুণাল ঘোষকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের। হেস্টিংসে বিজেিপর সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে কুণাল ঘোষকে পকেটমার বলে আক্রমণ করেছেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। পকেটমারকে ধরে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস মুখপাত্র করেছে। জেল খাটা আসামী কুণাল। মানুষ সবটা জানে। তৃণমূলের পায়ের তলা থেকে কখন মাটি সরে যাবে তাঁরা বুঝতেই পারবেন না।

কুণাল ঘোষ 'পকেটমার'

কুণাল ঘোষ 'পকেটমার'

শোভন-বৈশাখী বিজেপির হয়ে শহরের রাজপথে রোড শো করার পরেই তাঁদের নিয়ে আক্রমণাত্মক হয়ে উঠেছেন কুণাল ঘোষ।একের পর এক আক্রমণে কুণাল ঘোষ শোভন ও বৈশাখীকে বিঁধেছেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে শোভন চট্টোপাধ্যায় পাল্টা কুণাল ঘোষকে আক্রমণ করলেন। তিনি কুণাল ঘোষকে কটাক্ষ করে 'পকেটমার' বলেছেন। তৃণমূল কংগ্রেস পকেটমারকে ধরে এনে মুখপাত্র করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

'কুণালের যোগ্যতা দালালি'

'কুণালের যোগ্যতা দালালি'

শুধু পকেটমারই নয় কুণাল ঘোষের যোগ্যতা নিয়েও এদিন প্রশ্ন তুলে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেছেন প্রতিদিনের সাংবাদিক হওয়ার সময় বিপুল টাকা বেতন নিতেন তিনি। সাংবাদিক হিসেবে তাঁর যোগ্যতা ছিল দালালি করা। সেটাই করে চলেছেন শোভন। একজন পকেটমার ধরা পড়লে যেমন অন্যজনকে পকেটমার বলে চিকিৎকার করে কুণাল ঘোষের অবস্থাও তাই বলে আক্রমণ শানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।

কুণালের আক্রমণ

কুণালের আক্রমণ

এর আগে শোভন চট্টোপাধ্যায়কে আক্রমণ করে একাধিক কটূকথা বলেছেন কুণাল ঘোষ। তিনি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন একাধিকবার। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ছাড়া রাস্তায় হাঁটতে পারেন না শোভন চট্টোপাধ্যায় এমনও কটাক্ষ করেছেন কুণাল। সারদা কাণ্ড থেকে বাঁচতে শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন বলে আক্রমণ শানিয়েছিলেন কুণাল।

পাল্টা নিশানা শোভনের

পাল্টা নিশানা শোভনের

পাল্টা আক্রমণে শোভন চট্টোপাধ্যায় দাবি করেছেন টাকা নিেয়ছিলেন বলেই জেল খাটতে হয়েছিল কুণাল ঘোষকে। গায়ের জোর দেখাতে এলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন সাংবাদিক বৈঠকে হুঙ্কার দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। পুরসভা ভোটকে টার্গেট করেই শোভন চট্টোপাধ্যায়কে কলকাতা জোনের দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+