রক্ষাকবচের আবেদন খারিজ হাইকোর্টে, গ্রেফতারের আশঙ্কাই রাজ্যে ছাড়ার চেষ্টা রাকেশের

কোকেন-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। একদিকে রাকেশ সিংকে জেরা করতে তাঁর আলিপুরের বাড়িতে পুলিশ অন্যদিকে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা। যদিও দীর্ঘ শুনানি শেষে আদালত সেই আবেদন খারিজ করে দেয়।

কোকেন-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। একদিকে রাকেশ সিংকে জেরা করতে তাঁর আলিপুরের বাড়িতে পুলিশ অন্যদিকে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা। যদিও দীর্ঘ শুনানি শেষে আদালত সেই আবেদন খারিজ করে দেয় আদালত।

অন্যদিকে বাড়িতে পুলিশ আসার খবর পেয়েই হাইকোর্ট ছাড়েন রাকেশ। সেখান থেকে কোথায় গিয়েছেন এখনও খোঁজ নেই তাঁর। বিমানবন্দর সহ একাধিক জায়গায় নজরদারি কলকাতা পুলিশের

গ্রেফতারের আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা

গ্রেফতারের আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা

কোকেন-কান্ডে গত কয়েকদিন আগে বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে গ্রেফতার করে পুলিশ। এরপরেই পামেলা দাবি করে যে এই পিছনে রয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং। কোকেন-সহ বিজেপি নেত্রীর গ্রেফতারি মামলার তদন্তভার নেয় লালবাজারের গোয়েন্দা বিভাগ। আর দায়িত্ব পেয়েই তৎপর হয়ে ওঠেন গোয়েন্দারা। সঙ্গে সঙ্গে নোটিশ পাঠিয়ে কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ বিজেপি নেতা রাকেশ সিংকে তলব করে গোয়েন্দা বিভাগ। আজ মঙ্গলবার ছিল হাজিরার নির্দেশ। কিন্তু গ্রেফতারের আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা রাকেশ সিং।

কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

কলকাতা পুলিশে হাজিরা না দিয়ে কলকাতা হাইকোর্টে সরাসরি চলে যান রাকেশ সিং। মুলত লালবাজারে নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। শুনানিতে রাকেশ সিংয়ের আইনজীবী লালবাজারের নোটিশের বিরোধিতা করে জানান বিকেল চারটের সময় তদন্তের দায়িত্ব নিয়ে রাত এগারোটায় এইভাবে নোটিশ পাঠাতে পারেন না তদন্তকারী অফিসারেরা। পাশাপাশি তারা আরও বক্তব্য ছিল, একজন অভিযুক্তের বয়ানের ভিত্তিতে পুলিশ অন্যজনকে নোটিশ পাঠাতে পারে না। হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি ছিল। দীর্ঘ শুনানি শেষে আদালত রাকেশ সিং এর বক্তব্য আদালতে খারিজ হয়ে যায়। আদালতে স্পষ্ট নির্দেশ তদন্তের সহযোগিতার জন্য তদন্তকারী অফিসারদের মুখোমুখি হতে হবে বিজেপি নেতা রাকেশ সিং কে। আদালত জানিয়েছে, পুলিশ যা করেছে আইন মেনে করেছে। অর্থাৎ যে রক্ষাকবচে চেয়ে আদালতের কাছে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দিয়েছে আদালত।

খোঁজ নেই রাকেশ সিংয়ের

খোঁজ নেই রাকেশ সিংয়ের

এদিন কোকেন-কান্ডে রাকেশ সিংকে হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি তা দেননি। কার্যত হাজিরা এড়িয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। রাকেশের আশঙ্কা ছিল, যেভাবে এর আগে পুলিশ তাঁকে ফাঁসিয়েছে বিভিন্ন মামলায় তেমনই হয়তো এবারও তাঁকে ফাঁসানো হতে পারে বলে আশঙ্কা তাঁর। আর সেই আশঙ্কা থেকেই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু আদালত তাঁর আবেদন খারিজ করে দেওয়ার আগেই এজলাস ছাড়েন এই বিজেপি নেতা। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না বলেই খবর। কোথায় গিয়েছেন তিনি সে বিষয়ে এখনও কিছু নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে তিনি পুলিশকে জানিয়েছিলেন যে, আজ তাঁর দিল্লি যাওয়ার কথা রয়েছে।

রাকেশ সিংয়ের বাড়িতে পুলিশ

রাকেশ সিংয়ের বাড়িতে পুলিশ

মাদক কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়িতে পুলিশ অভিযান। রাকেশ সিং বাড়িতে না থাকলেও তাঁকে বাড়িতে ঢুকতে দিেত বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সিআইএসএফ জওয়ানরা পুলিশকে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে ওয়াটগঞ্জে রাকেশ সিংয়ের বাড়িতে। রয়েছেন নারকোটিক ডিপার্টমেন্টের সদস্যরাও। এই নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে রাকেশ সিংয়ের বাড়ির সামনে। সিআইএসএফ জওয়ানরা তাঁদের ঢুকতে না দিলে মামলা করবেন বলে জানিয়েছে কলকাতা পুলিশ। অন্যদিকে পরিবারের দাবি, সার্চ ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে ঢোকার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+