পশ্চিমবঙ্গেই প্রথম প্রয়োগ হবে নাগরিকত্ব সংশোধনী আইন! মমতার অবস্থান নিয়ে একের পর এক উদাহরণ দিলীপের

দিলীপ ঘোষ বলেছেন, রাজ্যে এই আইনের প্রয়োগ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার দল তৃণমূল কংগ্রেস, কেউই এতে বাধা দিতে পারবে না, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে জল্পনা বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, রাজ্যে এই আইনের প্রয়োগ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার দল তৃণমূল কংগ্রেস, কেউই এতে বাধা দিতে পারবে না, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুতেই প্রতিবাদ করেন, কিন্তু পরেই সবই মেনে নেন। যেমন হয়েছে, জিএসটি কিংবা নোট বাতিলের ক্ষেত্রে।

পশ্চিমবঙ্গেই প্রথম প্রয়োগ

পশ্চিমবঙ্গেই প্রথম প্রয়োগ

দিলীপ ঘোষ দাবি করেছেন, পশ্চিমবঙ্গই হবে প্রথম রাজ্য, যেখানে নাগরিকত্ব সংশোধনী আইন প্রথম প্রয়োগ করা হবে।

আইন প্রয়োগ নিয়ে মমতার চ্যালেঞ্জ

আইন প্রয়োগ নিয়ে মমতার চ্যালেঞ্জ

দিঘায় সাংবাদিক সম্নেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন কিংবা এনআরসি, কোনওটারই প্রয়োগ করা হবে না। তিনি বলেছিলেন, কেন্দ্র আইন করতে পারে, কিন্তু তা প্রয়োগ করে রাজ্য সরকার।

কেন বিরোধিতা, স্পষ্ট করুন মমতা

কেন বিরোধিতা, স্পষ্ট করুন মমতা

দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই বিল নিয়ে কেন বিরোধিতা করছেন, তা স্পষ্ট করুন। কেননা তিনি ভয় পাচ্ছেন, এতে তার দলের ভোট ব্যাঙ্কে আঘাত আসবে। দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের পক্ষে, হিন্দু শরণার্থীদের পক্ষে নয়। দীর্ঘ দিন ধরেই হিন্দু শরণার্থীরা এই আইনের জন্য অপেক্ষা করছিলেন বলেও দাবি করেন দিলীপ ঘোষ।

মমতার অবস্থান নিয়ে একের পর উদাহরণ দিলীপের

মমতার অবস্থান নিয়ে একের পর উদাহরণ দিলীপের

মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে একের পর এক উদাহরণ দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ৩৭০ ধারা বাতিল হোক, কিংবা নোটবাতিল, কোনও আন্দোলনই কেন্দ্রীয় সরকারকে থামাতে পারেনি। এক্ষেত্রেই তিনি বলেন, নতুন নাগরিকত্ব আইন রাজ্যে প্রথম প্রয়োগ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+