রাজ্যে ৩৫৫ ধারা প্রয়োগের মতো পরিস্থিতি! সূর্য-বিমানদের উপদেশ দিলেন দিলীপ ঘোষ

রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, রাজ্যে ৩৫৫ ধারা প্রয়োগের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যে যেসব জায়গায় তাণ্ডব চলেছে, সেইসব জায়গায় যাওয়ার জন্য বামেদের উপদেশ দিয়েছেন দিলীপ ঘোষ।

তাণ্ডবের রিপোর্ট রাজ্যপালকে জমা

তাণ্ডবের রিপোর্ট রাজ্যপালকে জমা

দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধিদল রবিবার রাতে রাজ্যপালের সঙ্গে দেখা করে। দলের ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সেখানে বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে তাণ্ডবলীলার ছবি তুলে ধরা হয়। তাদের অভিযোগ জাতীয় সম্পত্তি নষ্ট করা হলেও রাজ্য সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না।

রাজ্যপালের হস্তক্ষেপ দাবি

রাজ্যপালের হস্তক্ষেপ দাবি

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়েছে রাজ্য বিজেপির তরফে। দিলীপ ঘোষ বলেছেন, রাজ্যে ৩৫৫ ধারা জারি করার উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে।

দিলীপ ঘোষের অভিযোগ

দিলীপ ঘোষের অভিযোগ

দিলীপ ঘোষের আরও অভিযোগ মালদা ও মুর্শিদাবাদে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে। সম্পত্তি লুট করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের অনুপ্রবেশকারীরা দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ নীরব দর্শক।

সিপিএম নেতাদের উপদেশ

সিপিএম নেতাদের উপদেশ

এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের মুখে উঠে এসেছে সিপিএম নেতাদের নাম। তিনি উপদেশ দিয়ে বলেছেন, মালদা, মুর্শিদাবাদে যেইসব জায়গায় হিন্দুরা মার খাচ্ছেন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেইসব জায়গায় যান সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+