বুথে বুথে তৃণমূল প্রার্থী সোনালি গুহর সঙ্গে বচসা আধা সেনার, ঢুকতে বাধা রেজ্জাক মোল্লাকেও
কলকাতা, ৩০ এপ্রিল : সাতগাছিয়ার নন্দভাঙা হাইস্কুলে ৩৯, ৪০ ও ৪১ নম্বর বুথকেন্দ্রে তৃমমূল প্রার্থী সোনালি গুহকে ঢুকতে বাধা দেওয়ার ঘটনা ঘটল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তা নিয়ে বচসায়ও জড়িয়ে পড়েন সোনালিদেবী।
পঞ্চম দফা ভোটের LIVE UPDATE পড়ুন এখানে
ঘটনা হল, যিনি প্রার্থী তিনি সচিত্র পরিচয়পত্র সমেত বুথ কেন্দ্রে যেতেই পারেন সেক্ষেত্রে কোনও বাধা নেই। সোনালিদেবী সেটাই করাতে আধাসেনার আধিকারিকেরা তাঁকে বাধা দেয়। সোনালিদেবী পরিচয়পত্র দেখানোর পরও বচসা চলতে থাকে।

অভিযোগ উঠেছে, আসলে সোনালিদেবী বুথে ঢোকার পরে একেবারে ইভিএমের সামনে চলে গিয়েছিলেন। সেটা আটকাতেই তাঁকে বাধা দেন জওয়ানেরা। যদিও এমন ঘটনা অস্বীকার করেছে শাসক দল। এছাড়া সোনালিদেবীকে সাজুয়াতেই ৫৫-৫৬ নম্বর বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।
অন্যদিকে ভাঙড়ে তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লাকেও ৮৮ নম্বর বুথে ঢোকার সময়ে আটকানো হয়। সেখানেও খানিক বচসা হয়। তবে রেজ্জাক মোল্লা একপ্রকার জোর করেই বুথে ঢুকে পড়েন। পরে জানান, ভাষাগত সমস্য়ার কারণে কর্মরত জওয়ান তাঁর কথা বুঝতে পারছিলেন না।
এর পাশাপাশি আর এক তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে আলিপুর কেন্দ্রের ২৮ নম্বর বুথে ঢোকার সময়ে আটকানো হয়। এবিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications