Bangladesh: নিরাপত্তার চাদরে কলকাতায় বাংলাদেশ হাই কমিশন! 'সাবধান' করল পশ্চিমবঙ্গ পুলিশও
Bangladesh Violence: সেনার শাসনেও রক্তাক্ত বাংলাদেশ! গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দেড়শোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে সে দেশে। শুধু তাই নয়, একের পর এক জায়গায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা সামনে আসছে। ঘটনার পরেই ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সুরক্ষা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের অফিসের। ঘিরে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে।
শুধু তাই নয়, বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অফিসার সহ আরও পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে। অন্য দিনে যে পুলিশ কর্মী মোতায়েন থাকে, আজ মঙ্গলবার সকাল থেকেই আরও বেশি পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে (Bangladesh Violence)।

জানা যাচ্ছে, প্রায় ১৫ থেকে ২০ জন পুলিশ আধিকারিক এবিং কনস্টেবল রয়েছেন বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে। এছাড়াও রয়েছেন মহিলা পুলিশ কর্মীও। বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে যদি কেউ বিক্ষোভ প্রদর্শন করে তার আশঙ্কায় এই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে। একেবারে কড়া প্রহরা চলছে। যা খবর, আগামী কয়েকদিন এমন নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।
#WATCH | Delhi | National Security Advisor Ajit Doval arrives at Parliament pic.twitter.com/VziL2bS6q7
— ANI (@ANI) August 6, 2024
অন্যদিকে মির্জাগালিব স্ট্রিক সহ ধর্মতলা এলাকায় বহু বাংলাদেশের নাগরিক হোটেলে ওঠেন। সেখানে থেকেই চিকিৎসা কিংবা অন্যান্য কাজ সারেন। ঘটনার পর থেকেই বন্ধ সীমান্ত। ফলে বহু বাংলাদেশের মানুষ আটকে পড়েছেন। সেই সময় নাগরিকদের সুরক্ষায় কলকাতা পুলিশের তরফে নিরাপত্তা বাড়ানো হয়েছে সেই সমস্ত জায়গায়। সকাল থেকে একাধিক জায়গায় নিরাপ্ততা বাড়ানো হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ পুলিশের তরফেও সতর্ক করা হয়েছে। উত্তেজনা ছড়াতে পারে এমন কিছু পোস্টের উপর নিষেধ করা হয়েছে।
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট এবং ভিডিও আমাদের নজরে এসেছে যা বিভেদ এবং অশান্তি তৈরি করতে পারে। অনুরোধ, কোনওরকম গুজবে কান দেবেন না, উত্তেজক ভিডিও শেয়ার করবেন না।..(১/২)
— West Bengal Police (@WBPolice) August 5, 2024
দিল্লিতে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে সেই বৈঠক হচ্ছে। বৈঠকে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। প্রায় ২৪ ঘণ্টা হয়ে গিয়েছে হিন্ডন বিমানবন্দরে ঘাঁটির মধ্যে সুরক্ষা কবচে রয়েছেন শেখ হাসিনা। উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। সমস্ত কিছু নিয়েই এদিনের বৈঠক শুরু হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications