এক লাফে বাড়ছে যে প্রয়োজনীয় জিনিসগুলির দাম, কতটা বাড়ছে জানুন একনজরে
এবারও অন্যথা হল না। বড় দিনের আগে এক লাফে অনেকটাই বেড়ে গেল দাম। কেক-পাউরুটি থেকে শুরু করে বিভিন্ন বিস্কুটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল বেকারি সংগঠনগুলি।
এবারও অন্যথা হল না। বড় দিনের আগে এক লাফে অনেকটাই বেড়ে গেল দাম। কেক-পাউরুটি থেকে শুরু করে বিভিন্ন বিস্কুটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল বেকারি সংগঠনগুলি। রবিবার থেকেই বাড়ছে দাম। বেকারি মালিক সংগঠনের তরফে ইদ্রিশ আলি বলেন, দামবৃদ্ধি করা ছাড়া কোনও উপায় ছিল না।

সামনেই বড় দিন। প্রতিবারই বড় দিনের আগে বাড়ে কেক-পাউরুটি-বিস্কুটের দাম। সেইমতো আজ থেকে বেড়ে গেল দাম। কেক-বিস্কুটের দাম বাড়ছে ২০ শতাংশ হারে। এখন থেকে এক পাউন্ট রুটির দাম হবে ২৪ টাকা। ১০০ গ্রাম পাউরুটির দাম সাড়ে ছ-টাকা।
ইদ্রিশ আলি বলেন, এ রাজ্যেই কেক-বিস্কুট, পাউরুটির দাম সবথেকে কম। কেক-পাউরুটি তৈরি করতে যে সমস্ত উপকরণ লাগে, সেই সমস্ট জিনিসের দাম বেড়েছে। ফলে কেক-বিস্কুটের দাম বাড়ানো ছাড়া কোনও উপায় ছিল না। এমনিতেই প্রতিবছর দাম বাড়ে এই সময়ে, তার সঙ্গে তাল রেখে দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল।
এবার বড়দিনের বেশ কিছুদিন আগে থেকেই দাম বেড়ে গেল। কেক-বিস্কুটের এই মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তদের অস্বস্তিতে ফেলবে। এই সময়ে কেকের চাহিদা থাকে তুঙ্গে। আর সেই বুঝেই বেকারি মালিক সংগঠনগুলি দাম বাড়িয়ে দিল।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications