দিলীপ ঘোষকে ডোবার জলে স্নান করানোর হুমকি অনুব্রতর, পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি

দিলীপ ঘোষকে ডোবার জলে স্নান করানোর হুমকি অনুব্রতর, পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি

ফের প্রকাশ্যে দিলীপ ঘোষ -অনুব্রত মণ্ডল সংঘাত। দিলীপ ঘোষ রাজ্যের সবচেয়ে বড় ভাইরাস বলে আক্রমণ শানিয়েছেন বীরভূমের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। তাঁকে ডোবার জলে স্নান করিয়ে স্যানিটাইজ করে তবে তৃণমূেল নেওয়া হবে। পাল্টা আক্রমণ করে দিলীপ ঘোষ অনুব্রতর স্পিকারের তার কেটে যাবে বলে আক্রমণ শানিয়েছেন।

 দিলীপকে আক্রমণ অনুব্রতর

দিলীপকে আক্রমণ অনুব্রতর

দল বদলের খেলা চলছে রাজ্যে। এই নিয়ে শাসক বনাম বিজেপির দ্বৈরত তুঙ্গে। শনিবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সরাসরি দিলীপ ঘোষকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। কিনি দিলীপ ঘোষকে রাজ্যের সবচেয়ে বড় ভাইরাস বলে কটাক্ষ করেছেন। সেজন্য তাঁকে ডোবার জলে স্নান করিয়ে স্যানিটাইজ করে দলে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন তৃণমূলের জেলা সভাপতি।

দিলীপের পাল্টা আক্রমণ

দিলীপের পাল্টা আক্রমণ

অনুব্রতকে পাল্টা আক্রমণ করেছেন দিলীপ ঘোষও। তিনি বলেছেন এর আগে অনুব্রত ঢাক বাজাবেন বলেছিলেন। কিছুই করতে পারেননি। স্পিকারের ভলিউম ক্রমশ কমছে। এবার তারটাই কেটে যাবে। শীঘ্রই তিনি বীরভূমে যাবেন বলে জানিয়েছেন। এর আগেও দিলীপ ঘোষের সঙ্গে তীব্র বিতণ্ডায় জড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল।

 দলবদলের রাজনীতি

দলবদলের রাজনীতি

দলবদলের রাজনীতি এখন তুঙ্গে। শুভেন্দু অধিকারীকে নিয়ে চলছে টানাপোড়েন। বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেছেন তৃণমূলের ৫ সাংসদ বিজেপিতে যোগদেবেন। তারমধ্যে সৌগত রায়ও রয়েছেন বলে দাবি করেছেন অর্জুন। এই নিয়ে শাসক দলের সঙ্গে বিজেপির তুমুল রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন সৌগত রায়।

 শুভেন্দু তরজা

শুভেন্দু তরজা

শুভেন্দু অধিকারীকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে তৃণমূল বিজেপিতে। শুভেন্দু অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন বলে প্রকাশ্যে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপরেই অর্জুন সিংয়ের দাবি নিয়ে পাল্টা আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। তিনি বিজেপি সাংসদ অর্জুন সিংকে ডন বলে আক্রমণ শানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+