পামেলা-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! অনুপম-শঙ্কুকে নোটিশ
পামেলা-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। দুই বিজেপি নেতাকে নোটিশ কলকাতা পুলিশের। ইতিমধ্যে পামেলা-কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। দফায় দফায় দুজনকে জেরাও করা হয়েছে। এমনকি রাকেশ সিং এবং পামেলাকে মুখোমুখি বসিয়েও জেরা করা হয়। আর এরপরেই দুই বিজেপি নেতাকে নোটিশ বলে মনে করা হচ্ছে

নোটিশ অনুপম হাজরা এবং শঙ্কুদেব পান্ডাকে
সূত্রের খবর, শুক্রবার নোটিস পাঠানো হয়েছে বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরাকে। একই সঙ্গে নোটিশ দেওয়া হয়েছে শঙ্কুদেব পান্ডাকেও। সূত্রের খবর, গত কয়েকদিনে পামেলাকে জেরা করে বেশ কিছু নতুন তথ্য পেয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দারা। কোকেন-কাণ্ডে পামেলাকে জেরা করা হয়। এমনকি রাকেশ সিং এবং পামেলাকে মুখোমুখি বসিয়েও জেরা করা হয়। বৃহস্পতিবারই জানা যায় যে, বেশ কয়েকজন বিজেপি নেতার নাম পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এরপর শুক্রবার সকালেই এই দুই বিজেপি নেতাকে নোটিশ। মূলত জিজ্ঞাসাবাদ করতেই এই দুই নেতাকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনার সঙ্গে শঙ্কুদেব পণ্ডা বা অনুপম হাজরার আদৌ কোনও যোগ আছে কি না তা তদন্ত সাপেক্ষ। এই বিষয়ে অনুপম হাজরাকে ফোনে যোগাযোগ করা হলে বন্ধ থাকে তাঁর ফোন।

তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর অডিও ক্লিপও
কোকেন-কাণ্ডে তদন্তে নেমে তদন্তকারীদের হাতে এসেছে বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের হাতে পামেলার ফোন থেকে উদ্ধার অডিও ক্লিপ! সেই অডিও ক্লিকে কখন কার সঙ্গে কি কথা হয়েছে সেই সংক্রান্ত তথ্য পুলিশের হাতে। আর তা ঘেটেই বেশ কয়েকজন বিজেপির নেতার নাম পুলিশের হাতে উঠে এসেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, রাতে সেই ক্লিপ চালিয়েই জিজ্ঞাসাবাদ করা হয় বিজেপি নেতা রাকেশ সিং ও বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে। তাঁদের দু'জনকে মুখোমুখি বসিয়ে প্রায় ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদ করেন লালবাজারের নার্কোটিক্স সেলের গোয়েন্দারা।

রাকেশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
অন্যদিকে কোকেন-কাণ্ডে পামেলা অভিযোগ করেন যে, রাকেশ সিং তাঁকে দিনের পর দিন শ্লীলতাহানি করেছে। এমনকি থানায় অভিযোগ জানাতে গেলে আমায় হুমকিও দেয় রাকেশ সিংহ। অ্যাসিড মারবে বলে হুমকি দেয় বলে অভিযোগ পামেলার। আমার ঘনিষ্ঠদের ক্ষতি বলেও হুমকিও দেয়। তবে বিজেপির বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেই জানিয়ছেন পামেলা। তবে আইনের প্রতি তাঁর ভরসা রয়েছে। আর সেই ভরসাতেই তিনি বিচার পাবেন বলে দাবি পামেলার।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications