মুখ্যমন্ত্রীর নির্দেশের সঙ্গে সঙ্গে তৎপর প্রশাসন, গার্ডেনরিচ কাণ্ডে গ্রেফতার প্রোমোটার
গার্ডেনরিচ কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত প্রমোটার। মুখ্যমন্ত্রীর নির্দেশের ১ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হল অভিযুক্ত প্রোমোটারকে। বেআইনি নির্মাণের অভিযোগের প্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক ঘণ্টা আগেই সেখানে পরিদর্শনে গিয়েছিলেন।
সেখানে ক্ষতিগ্রস্তদের আস্বস্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন যে বেআইনি নির্মাণ যাঁরা করছেন তাঁদের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। আগেই মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন বহুতলটি তৈরির কোনও অনুমতি দেওয়া হয়নি পুরসভা থেকে এক কথায় বেআইনি ভাবেই নির্মান করা হচ্ছে। মেয়রের নিেজর এলাকায় এইভাবে বেআইনি নির্মাণ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন গার্ডেনরিচে। মাথায় ব্যান্ডেজ বাধা অবস্থাতেই সোমবার সকালে তিনি পৌঁছে গিয়েছিলেন সেখানে। তারপরেই তিনি সেখান আধিকারীকদের কড়া নির্দেশ দিয়েছিলেন। দোষীতে কোনও ভাবেই রেয়াত করা হবে না। কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন তিনি। তার এক ঘণ্টার মধ্যেই পদক্ষেপ করে পুলিশ প্রশাসন। গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রোমোটারকে।
সামনেই লোকসভা নির্বাচন। গার্ডেনরিচ দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মালা রায়কে। তার উপরে মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকা এটি। সেকারণেই এই দুর্ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাই খবর পেয়েই সাত সকালে অসুস্থতা নিয়েই মুখ্যমন্ত্রী নিজেই হাজির হয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তড়িঘড়ি মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যও ঘোষণা করা হয়েছে।
গতকাল গভীর রাতে গার্ডেনরিচের একটি বহুতলে ভেঙে পড়ে ঝুপড়ির উপরে। তাতে ২ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ১৫ জন মতো। আরও বেশ কয়েকজন আটকে রয়েছেন ধ্বংসস্তূপে। তাঁদের উদ্ধার করার েচষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। ঘিঞ্জি এলাকা থাকায় দ্রুত সেখানে পৌঁছনোর চেষ্টা করতে সমস্যা হচ্ছে।
সামনেই লোকসভা নির্বাচন। গার্ডেনরিচ দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মালা রায়কে। তার উপরে মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকা এটি। সেকারণেই এই দুর্ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাই খবর পেয়েই সাত সকালে অসুস্থতা নিয়েই মুখ্যমন্ত্রী নিজেই হাজির হয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তড়িঘড়ি মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যও ঘোষণা করা হয়েছে।

Click it and Unblock the Notifications