Calcutta High Court: প্রাথমিক টেটের প্রশ্নে ভুল! তিন সদস্যের বিশেষ কমিটি তৈরির নির্দেশ হাইকোর্টের
Calcutta High Court: ২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে প্রশ্ন ভুল মামলায় তিন সদস্যের বিশেষ কমিটি তৈরির নির্দেশ দেওয়া হয়।
যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ থাকবে বলেও এদিন নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

১৪ দিনের মধ্যে এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলেও এদিন নির্দেশে (Calcutta High Court) জানানো হয়েছে। আর এরপরেই এই সংক্রান্ত কমিটি গঠনের তোড়জোর শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এদিন ২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিক টেটের প্রশ্ন মামলায় দীর্ঘ শুনানি হয়। আর সেই শুনানিতে আরও বেশ কিছু নির্দেশ দিয়েছে আদালত (Calcutta High Court)।
বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, এই বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে। আর এরপরেই তা রিপোর্ট আকারে এই কমিটি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জমা দেবে বল জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, ২০১৭ সাল এবং ২০২২ সালে টেট নেওয়া হয়েছিল। আর সেই পরীক্ষার যে প্রশ্ন ছিল, তাতে একাধিক ভুল ছিল।
আইনজীবী সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের টেট পরীক্ষায় ২৩ টি প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ পরিক্ষার্থীদের। এমনকি ২০২২-এর টেটে ২৪ টি প্রশ্ন ভুল ছিল বলে দাবি। যদিও তা খতিয়ে দেখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
অন্যদিকে ২০১৭ সালের টেটের প্রশ্ন ভুল মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বিচারপতি রাজাশেখর মান্থা সেই নির্দেশ দেন। যদিও এরপর ডিভিশন বেঞ্চে মামলা গড়ায়। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে আজ শুক্রবার এই সইংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে ২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই জানা যাচ্ছে।
-
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications