হয়তো কোনও দিনই বেরোবে না করোনার টীকা, উদ্বেগ বাড়ালেন হু-র গবেষকরা
হয়তো কোনও দিনই বেরোবে না করোনার টীকা, উদ্বেগ বাড়ালেন হু-র গবেষকরা
হয়তো কোনও দিনই মিলবে না করোনা ভাইরাসের টীকা। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন হু-র গবেষকরা। এদিকে দিন রাত এক করে প্রায় সব দেশই করোনা ভাইরাসের টীকা বের করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট তো দাবি করে বসেছেন ২০২০-তেই করোনার টীকা হাতে পেয়ে যাবেন তাঁরা।

করোনার টীকা সংকট
করোনা ভাইরাস দমনে টীকা চাই। গোটা বিশ্ব এখন হন্যে হয়ে খুঁজছে করোনা জম। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘাতক ভাইরাসকে নিকেশ করতে পারে এমন প্রতিষেধক চাই। সব দেশেই গবেষকরা দিনরাত এক করে গবেষণা চালাচ্ছেন। ইতিমধ্যে হু একটি টীকা তৈরি করে পরীক্ষা করেছিল। কিন্তু সেটা বিফলে গিয়েছে। এক কথায় করোনা টীকা কে আগে বের করতে পারে তার প্রতিযোগিতা চলছে বিশ্বের সব দেশের মধ্যে।

হু-র আশঙ্কা
করোনার টীকা হয়তো কোনও দিনই বের হবে না এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)-র গবেষকরা। করোনা টীকা নিয়ে হু-র যে গবেষকরা কাজ করেছেন তাঁদেরই একজন ডেভিড নাবারো জানিয়েছেন, কিছু কিছু ভাইরাস আছে যাদের টীকা তৈরি করা যায় না। এইচআইভি বা ডেঙ্গির টীকা যেভাবে তৈরি করা যায়নি। সেভাবে করোনা ভাইরাসের টীকাও নাও তৈরি হতে পারে। এই নিয়ে এখনই নিশ্চিত ভাবে িকছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। এই মুহূর্তে ১০০টি টীকা নিয়ে গবেষণা চলছে গোটা বিশ্বে। তার মধ্যে কয়েকটির মানব শরীরে পরীক্ষাও হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি।

আমেরিকার দাবি
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ২০২০ সালের মধ্যেই করোনা ভাইরাসের টীকা হাতে পাওয়া যাবে। যদিও নিজের দাবির সপক্ষে কোনও যুক্তি তিনি দিতে পারেননি। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে হু-র সঙ্গে প্রবল দ্বন্দ্ব তৈরি হয়েছে আমেরিকার। করোনা তথ্য গোপন নিয়ে চিন আড়াল করার অভিযোগে হু-র আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে আমেরিকা। তারপরেও হু করোনা ভাইরাস নিয়ে চিনের পক্ষে একাধিক কথা বলে চলেছে।












Click it and Unblock the Notifications