করোনা ধারালো কোপ অর্থনীতিতে! এশিয়া নিয়ে চরম অশনি সংকেত বিশ্ব ব্যাঙ্কের

এর আগেই সমীক্ষায় ভবিষদ্বাণী এসেছিল যে গোটা বিশ্বে প্রায় ২৫ মিলিয়ন মানুষ কর্মহীন হবেন করোনার প্রকোপের জেরে। অর্থনীতিতে এমনই সংকট ঘনিয়ে আসতে পারে করোনার জেরে। এরপর সোমবার রাতেই ভারতের তেলাঙ্গানা সরকার জানিয়ে দেয় যে সেই রাজ্যে রাজ্যসরকারি কর্মীদের বেতনে বিপুল কাটছাঁট করা হবে করোনা মোকাবিলায় । এমন আতঙ্কের পরিস্থিতিতে আশার বাণী শোনাতে পারল না বিশ্ব ব্যাঙ্কও।

চূড়ান্ত প্রভাব পড়বে এশিয়ায়!

চূড়ান্ত প্রভাব পড়বে এশিয়ায়!

চিন সহ গোটা পূর্ব এশিয়ায় করোনা ভাইরাসের জেরে প্রবল সমস্যা দেখা দিতে চলেছে। শুধু স্বাস্থ্য় নয় অর্থনীতিতেও প্রবল হানা দেখা দেবে। এমনই ভবিষ্যৎবাণী বিশ্বব্যাঙ্কের। যেখানে আর্থিক বৃদ্ধি এই সমস্ত এলাকায় পড়ন্ত, তাতে আগামী দিন আরও ভয়ঙ্কর হতে পারে।

কোথায় গিয়ে ঠেকতে পারে অর্থনীতি

কোথায় গিয়ে ঠেকতে পারে অর্থনীতি

বিশ্বব্যাঙ্ক জানিয়েছে , ২০১৯ সালে যে আর্থিক বৃদ্ধি এই এলাকার জন্য ধরা হয়েছিল তা ৫.৮ শতাংশ। ২০২০ সালে তা ২.১ শতাংশের হারে কমতে পারে। লোয়ার কেস সিনারিওতে যা -০.৫ শতাংশে দাঁড়াতে পারে। এত মাথায় হাত পড়তে পারে বহু জনের!

আর্থিক যন্ত্রণা এড়ানো যাবে না

আর্থিক যন্ত্রণা এড়ানো যাবে না

বিশ্বব্যাঙ্ক সাফ বার্তায় জানিয়ে দিয়েছে আর্থিক যন্ত্রণা এড়ানো সম্ভব নয়, এমন পরিস্থিতিতে। ফলে সমস্ত দেশকে জোটবদ্ধভাবে এমন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। তবে পরিস্থিতি কাটিয়ে ওঠার উপায়ও আছে। সেদিক থেকেও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে বিশ্বব্যাঙ্ক।

কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা যাবে?

কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা যাবে?

বিশ্বব্যাঙ্ক বলছে করোনা রোধে যাবতীয় জোর দিতে হবে অর্থনীতিগুলিকে। আর সেটাই একমাত্র রাস্তা এই সংকট থেকে বেরিয়ে আসার।
কারণ করোনার জেরে দারিদ্রতার পরিমাণ বাড়ার প্রবল আশঙ্কা দেখছে বিশ্বব্যাঙ্ক। যা বহু মানুষের আয় প্রতিদিনের হিসাবে ৫.৫০ ডলার করে দিতে পারে।

 দারিদ্রতা থেকে বাঁচতে পারবেন কতজন?

দারিদ্রতা থেকে বাঁচতে পারবেন কতজন?

বিশ্বব্যাঙ্কের আশা এশিয়ায় ২৪ মিলিয়ন মানুষ দারিদ্রতার সংকট থেকে নিজেদের দূরে রাখতে পারবেন। করোনা মহামারীর জেরে ঘনিয়ে আসা সংকটে অর্থনৈতিক পরিস্থিতি দিনে দিনে পতনমুখী হওয়ার আশঙ্কা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+