'২০২১ সালের আগে করোনা ভ্যাকসিন আশা করা উচিত নয়' , বার্তা হু-এর

বিশ্বস্বাস্থ্য সংস্থা হু এবার করোনা নিয়ে আরও এক ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানাল। বিশ্ব জুড়ে করোনার প্রবল সংক্রমণের মাঝেই অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল ঘিরে খানিকটা স্বস্তি ফিরেছিল। তবে সেই স্বস্তির মাঝেই বিশ্বস্বাস্থ্য সংস্থার দাবি আরও বেশি আশঙ্কার বার্তা দিল।

২০২১ সালের আগে করোনা ভ্যাকসিন আশা করা উচিত নয় , বার্তা হু-এর

একাধিক দেশ করোনার ভ্যাকসিন বাজারে এনেছে। এমন পরিস্থিতিতে বিশ্বে ত্রাহি ত্রাহি রবের মাঝেও খানিকটা আশার আলো দেখা গিয়েছিল। তবে, ভ্যাকসিনের ট্রায়াল পর্যায় ও ভ্যাকসিন নিরাপদভাবে বাজারে আসার মধ্যে বিস্তর সময়ের তফাৎ থেকে যাবে বলে মনে করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, উপযুক্ত ভ্যাকসিন ২০২১ সালের আগে বাজারে আসা সম্ভব নয়।

তবে ভ্যাকসিন নিয়ে গবেষণার অগ্রগতি ভালো দিকে হচ্ছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভ্যাকসিনের কাজ ভলো দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মাইক রায়ান। মনে করা হচ্ছে ২০২১ সালের প্রথম দিকেই কার্যকরী ভ্যাকসিন বাজারে আসবে। তার আগে তা সম্ভব নয় বলে দাবি হু-র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+