ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট বাড়ছে ইউরোপ জুড়ে, ত্রস্ত বিশ্বকে সতর্কবার্তা হু-এর

ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট বাড়ছে ইউরোপ জুড়ে, ত্রস্ত বিশ্বকে সতর্কবার্তা হু-এর

ইউরোপে ডেল্টা ভাইরাসের রমরমা ক্রমেই বাড়তে শুরু করে দিয়েছে। কোভিডে বিধ্বস্ত ইউরোপের বিভিন্ন দেশে করোনার যে ভ্যারিয়েন্টের তথ্য মিলছে, তা ডেল্টা। এই বিষয়ে সতর্ক করে দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু। হু এর তরফে জানানো হয়েছে ডেল্টা যাতে ছড়িয়ে না পড়তে পারে আর, তার জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত করতে হবে প্রশাসনগুলিকে।

২৮ টির মধ্যে ১৯ দেশে ছড়িয়েছে ডেল্টা

২৮ টির মধ্যে ১৯ দেশে ছড়িয়েছে ডেল্টা

ইউরোপে অবস্থিত হু এর স্থানীয় দফতরের তরফে জানানো হয়েছে, ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত যে সমস্ত তথ্যাদি সংগ্রহ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে কোভিডের ভ্যারিয়েন্টগুলির মধ্যে ইউরোপ জুড়ে সবচেয়ে বেশি সক্রিয় ডেল্টা। ইউরোপের ২৮ টির মধ্যে ১৯ টি দেশে এই ভ্যারিয়েন্টের দাপট দেখা গিয়েছে।

আলফাকে ছাপিয়ে যাচ্ছে ডেল্টা

আলফাকে ছাপিয়ে যাচ্ছে ডেল্টা

হু এর রিপোর্ট ইঙ্গিত দিয়েছে যে, ধীরে ধীরে কোভিডের আলফা ভ্যারিয়েন্টকে ছাপিয়ে যাচ্ছে ডেল্টা। এদিকে, ডেল্টা র সংক্রামক শক্তি সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে বহু গবেষণা পত্রে। আর সেই জায়গা থেকে সমস্ত ইউরোপের দেশে ডেল্টার ছড়িয়ে পড়া নিয়ে সতর্কতা জারি করেছে হু।

বিশ্বে ভয়াবহ আকার নিচ্ছে ডেল্টা

বিশ্বে ভয়াবহ আকার নিচ্ছে ডেল্টা

একটি সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে, বর্তমানে কোভিডের দানবীয় আক্রমণের সিংহভাগ কারণ ডেল্টা ভ্যারিয়েন্টের হু হু করে ছড়িয়ে পড়া। রিপোর্ট বলছে, বিশ্বের ৮৩ শতাংশ দেশে রয়েছে করোনার ভ্যারিয়েন্টের দাপট।

করোনার দ্বিতীয় স্রোতের নেপথ্য কারণ কী?

করোনার দ্বিতীয় স্রোতের নেপথ্য কারণ কী?

২০২০ সালে প্রথম সন্ধান মেলে ডেল্টা ভ্যারিয়েন্টের। এরপর থেকে বিভিন্ন দেশে দাপটের সঙ্গে শুরু হয় করোনার মারণ দ্বিতীয় স্রোত। মনে করা হচ্ছে, সহজে মিউটেট হয়ে দেশে দেশে করোনার দ্বিতীয় স্রোত তৈরি করার নেপথ্য নায়ক এই ডেল্টা ভ্যারিয়েন্ট। ফলে এই ভ্যারিয়েন্ট থেকে সতর্ক থাকার বার্তা দিচ্ছে হু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+