বায়ু দূষণ ঘিরে ত্রাসের মাঝে ১৫ বছর পর 'বাতাসের গুণগত মান' নিয়ে গাইডলাইন বদল হু-র
এই মুহূর্তে বিশ্বস্বাস্থ্য সংস্থার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল করোনা। কোথা থেকে অই রোগের উৎস হল , তার কোনও নির্দিষ্ট খোঁজ এখনও পায়নি হু। তবে এই পরিস্থিতির মধ্যে বাতাসের গুণগত মান রক্ষা করা নিঃসন্দেহে একটি বড় বিষয়। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে যে, বিশ্বের বায়ুর গুণগত মান কেমন থাকবে , তা নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন আছে,তা পরিবর্তন করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর এই পরিবর্তন এসেছে। দেখে নেওয়া যাক ঠিক কোন কোন বিষয়ের ওপর নজ র দিয়েছে হু।

নতুন গাইডলাইনে লেভেল ছয় পর্যন্ত দূষকের কথা বলা হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে পার্টিকিউলেট ম্যাটার, ওজোন, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বোন মোনো অক্সাইড এই সমস্ত উপাদানের কথা বলা হচ্ছে। বায়ু দূষণ বর্তমানে বিশ্বের সামনে সবচেয়ে বড় পরিবেশগত সমস্যা। আবহাওয়ার পরিবর্তন যেভাবে পরিবেশের পরিবর্তনের ওপর প্রভাব ফেলছে, তাতে এই বায়ু দূষণ একটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। অই পরিস্থিতিতে প্রতি বঠক ৭০ লাখ মানুষের মৃত্যু হয় কেবল মাত্র বায়ু দূষণের কারণে। হু জানিয়েছে, বায়ু দূষণ সমস্ত কয়টি দেশের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান অধানোম গ্যাবরিয়েসস জানিয়েছেন, যে গাইডলাইন হু প্রকাশ করেছে, তাতে বাস্তব নির্ভর একাধিক বিষয় তুলে ধরা হয়েছে। আর বায়ুর গুণগত মান নিয়ে এই নয়া গাইডলাইনের দ্বারা সকলকে সচেতন করতে চেয়েছে। কারণ বাতাসের গুণগত মানের ওপরেই নির্ভর করে একজন মানুষের শরীরে অবস্থা।
হু এর এই গাইডলাইনের হাত ধরে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি নির্দিষ্ট অধ্যায়ের মধ্যে দিয়ে দেশগুলি এই বিষয়ে সচেতন হতে পারবে। এছাড়াএ যে সমস্ত গবেষকরা ফিল্ডে কাজ করছেন বা বাতাস সম্পর্কে গবেষণা করছেন, তাঁরাও নিজেদের মতো করে বিষয়টি সাজিয়ে নিতে পারবেন। গাইডলাইন অনুযায়ী নিজের গবেষণার গতি প্রকৃতি স্থির করতে পারবেন। উল্লেখ্য, এই বায়ু দূষণ সংক্রান্ত যে গাইডলাইন হু এর তরফে পেশ করা হয়েছে, তা দক্ষিণ এশিয়ার জন্য বেশ কার্যকরী। কারণ বিশ্বের একটা বড় অংশের বায়ু দূষণ এই দক্ষিণ এশিয়া এলাকায় হয়ে থাকে। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষের বসবাসরত শহরের মধ্যে দিল্লির বায়ু দূষণের পরিমাণ রীতিমতো ভয়াবহ। ২০২০ সালে দিল্লির বার্ষিক বায়ু দূষণ ২.৫ পি এম ছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications