গাছে পরপর লাথি মেরে শেষে কী হাল হল এই ব্যক্তির, দেখুন ভাইরাল ভিডিও
গাছে পরপর লাথি মেরে শেষে কী হাল হল এই ব্যক্তির, দেখুন ভাইরাল ভিডিও
ফেসবুক হোক বা টুইটার, ইনস্টাগ্রাম হোক অন্য যে কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সর্বত্রই এখন ভাইরাল ভিডিও-র ছড়াছড়ি। সম্প্রতি এমনই এক ভাইরাল ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া। যেখানে সামনে এসেছে আজব ব্যক্তির আজব কান্ডকারখানা। অনেকে আবার এই ভিডিওটি শেয়ার করেছেন অন্যদের জীবন শিক্ষার এক নতুন পাঠ দিতে। এমনকী কৃত কর্মের ফল কী ভাবে হাতে না পাওয়া যেতে পারে তারও নতুন দৃষ্টান্ত তৈরি করেছে এই ভিডিও।

এমনই এক গল্পকথা শোনা যায় ভারতের প্রাচীন কবি কালিদাসকে নিয়েও। তার এমনই জ্ঞান বুদ্ধির বহর ছিল যে কাঠের সন্ধানে গাছে উঠে, যে ডালে বসতেন তারই গোড়া কাটতে শুরু করতেন। কাটা ডালের সঙ্গে একসময় যে তাঁকেও মাটিতে ছিটকে পড়তে হবে সেই সামান্য বোধটুকুও নাকি তার ছিল না। এবার সোশ্যাল মিডিয়ায় এমনকী এক ব্যক্তির খোঁজ মিলেছে বলে দেখা যাচ্ছে।
All that you do comes back to you - Good and Bad pic.twitter.com/kMHZGF3NLi
— Sudha Ramen 🇮🇳 (@SudhaRamenIFS) July 1, 2021
১৪ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি ক্রমাগত একটি গাছের গোড়ায় লাথি মেরে চলেছেন দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে। অবশেষে একটা সময় পর গাছটি লাথির ধাক্কা সইতে না পেরে ভেঙে পড়ে। আর শুধু ভেঙে পড়ে না, তার সমস্ত ধর-কাণ্ড নিয়ে ভেঙে পড়ে লাতি মারতে থাকা ব্যক্তিটির উপরেইষ যদিও ভেঙে পড়ার আগের মূহূর্ত পর্যন্ত লোকটি বুঝতেই পারেনি কয়েক মূহূর্ত পর তার সাথে ঠিক কী ঘটতে চলেছে। অনেকই ভিডিওটি শেয়ার করে ব্যক্তিটির কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে আবার প্রকৃতির সঙ্গে এই নির্মম ব্যবহারের জন্য লোকটি কড়া শাস্তি পেয়েছেন বলেই মনে করছেন।












Click it and Unblock the Notifications